ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ১৩:৪৩:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

খুলনা বিভাগে করোনায় আরও ৩৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৪ পিএম, ৭ আগস্ট ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়লেও শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় কোাভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ জন। একই সময়ে করোনায় শনাক্ত হয়েছে ৪২৮ জনের। এর আগে শুক্রবার (৬ আগস্ট) বিভাগে ৩৬ জনের মৃত্যু এবং ৭৬১ জনের করোনা শনাক্ত হয়েছিল।

শনিবার (৭ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে যথাক্রমে কুষ্টিয়া ও যশোরে। বাকিদের মধ্যে খুলনায় ৯ জন, মেহেরপুরে ৪ জন, চুয়াডাঙ্গায় ৩ জন, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহে একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৯৮ হাজার ৮৮২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৬২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৭ হাজার ৪২৭ জন।

-জেডসি