খুলনা বিভাগে করোনায় প্রাণ গেল আরও ৪৮ জনের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৪ পিএম, ১২ জুলাই ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
খুলনা বিভাগে ভয়াবহ আকার ধারণ করেছেন প্রাণঘাতী করোনাভাইরাস। প্রতিনিয়ত কোভিডে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা বেড়েই চলছে বিভাগটিতে। গত ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে ৪৮ জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি এই সময়ে বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৬৪২ জন।
সোমবার (১২ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রোববার (১১ জুলাই) বিভাগে ৬০ জনের মৃত্যু হয়েছিল। আর শুক্রবার (৯ জুলাই) বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে যশোরে ১২ জন, কুষ্টিয়ায় ৯ জন, ঝিনাইদহে ছয়জন, চুয়াডাঙ্গায় তিনজন, বাগেরহাটে দুজন, সাতক্ষীরা, নড়াইল এবং মাগুরায় একজন করে মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭৩ হাজার ১৯২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৬৪১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ হাজার ১০৬ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ৩৪২ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৯ হাজার ১২৮ জনের। মারা গেছেন ৪২৯ জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৯২ জন।
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৯৬ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৬১ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১০২ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫১ জন।
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১১৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৪৯৬ জন এবং মারা গেছেন ৭৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ২০৪ জন।
গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছে ৩১১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৬১৪ জনের। মোট মারা গেছেন ২৩০ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ২৭১ জন।
২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ৬৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৬০ জনের। মোট মারা গেছেন ৬৮ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৪৬৭ জন।
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ১৪৩ জনের। মোট মারা গেছেন ৪০ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৩৯৯ জন।
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৯০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৭৫০ জন। মোট মারা গেছেন ১৪১ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৫১৮ জন।
২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ২৭৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৫৮১ জনের। মোট মারা গেছেন ৩৫০ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৮১২ জন।
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১২৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৭৭ জন। মোট মারা গেছেন ১২৪ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৬০৮ জন।
মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৫৭ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ২ হাজার ৫৮২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৪ জন।
-জেডসি
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
- সাবিনাদের সঙ্গে এ কেমন ধরনের আচরণ!
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়







