ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২০:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ

খুলনা বিভাগে করোনায় মৃত্যু দুই হাজার ৭০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪০ পিএম, ১০ আগস্ট ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুলনা বিভাগে ভয়াবহ আকার ধারণ করেছেন প্রাণঘাতী করোনাভাইরাস। প্রতিনিয়ত কোভিডে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা বেড়েই চলছে বিভাগটিতে। গত ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে ২৫ জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি এই সময়ে বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে ৭৫৭ জন। এতে এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মৃতের সংখ্যা দুই হাজার ৭০৬ জন ছাড়িয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে সোমবার (০৯ আগস্ট) বিভাগে ২৪ জনের মৃত্যু এবং ৯১১ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনা ও ঝিনাইদহে পাঁচজন করে, যশোর, নড়াইল ও চুয়াডাঙ্গায় দুজন করে এবং মেহেরপুরে একজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ১৬২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭০৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ হাজার ৯৩৪ জন।

-জেডসি