খুলে দেয়া হলো জাফলং ও রাতারগুল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৯ এএম, ২৪ জুন ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ও রাতারগুল পর্যটনকেন্দ্র খুলে দেয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
রোববার (২৩ জুন) উপজেলা পর্যটন কমিটি জাফলং পর্যটন কেন্দ্রগুলো চালু করার সিদ্ধান্ত নেয়। এর আগে, গত শুক্র ও শনিবার দুই দফা গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি টিম পর্যটন কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
এদিকে, সিলেটের নদ-নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। ফলে নগরীর বহু এলাকায় বন্যার পানি সরে যেতে শুরু করেছে। সেসব এলাকার আশ্রয়কেন্দ্রগুলোতে পরিবার নিয়ে অবস্থান নেয়া মানুষেরা বাড়ি ফিরতে শুরু করেছেন।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘উপজেলার পর্যটন কেন্দ্রগুলো শর্তসাপেক্ষে রোববার দুপুর থেকে খুলে দেয়া হয়েছে। পর্যটন কেন্দ্রে পর্যটক, ট্যুর অপারেটর ও নৌকার মাঝিসহ সবাইকে অবশ্যই নির্দেশনা মেনে চলতে হবে।’ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় গত ১৭ জুন সিলেটের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেয় প্রশাসন।
পানি উন্নয়ন বোর্ডের সূত্র জানায়, রোববার সন্ধ্যা ৬টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ২১ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর পানি আমলশীদ পয়েন্টে ৪০ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৯৯ সেন্টিমিটার ও শেরপুর পয়েন্টে ৮ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কমা অব্যাহত থাকলে আজকের (রোববার) মধ্যেই আরো ২টি পয়েন্টে পানি বিপৎসীমার নিচে নেমে যাবে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মো. সজিব হোসাইন বলেন, রোববার সিলেটের কোথাও বৃষ্টিপাত হয়নি। আগামী ২৮ জুন থেকে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেহেতু বর্ষা মৌসুম চলমান, আবহাওয়া যে কোনো সময় খারাপ হতে পারে।
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, বন্যাকবলিত এলাকা সমূহে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। পানি কমা ও পরিস্থিতি পর্যবেক্ষণ করে পর্যটন স্পটগুলো পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ









