খেরসনকে বিচ্ছিন্ন করল ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ৯ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
পূর্ব ইউক্রেনের খেরসন অঞ্চল যুদ্ধের একেবারে গোড়াতেই দখল করে নিয়েছিল রাশিয়া। এই অঞ্চলে প্রায় ৩০ লাখ মানুষ থাকেন। ইউক্রেন এই অঞ্চলটিকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং নিজেদের অঞ্চল বলে মনে করে। দীর্ঘ যুদ্ধের পর সেই খেরসনে কৌশলগত সুবিধা পাওয়ার রাস্তা তৈরি করল ইউক্রেন। অন্তত, ইউক্রেনের সেনার দাবি তেমনই।
ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার মূল ভূখণ্ড থেকে খেরসন প্রবেশের অন্যতম রাস্তা নিপ্রো নদী। ওই নদীর উপর গুরুত্বপূর্ণ একটি সেতু ছিল। এতদিন সেই সেতুর ব্যবহার করেই খেরসনে সেনা এবং রসদ পাঠিয়েছে রাশিয়া। ইউক্রেন কয়েকদিন আগে দাবি করেছিল, সেতুর সেই রাস্তা তারা বন্ধ করে দিতে পেরেছে। সেতুটি নষ্ট করে দেওয়া গেছে। সোমবার তারা জানিয়েছে, রাতভর ওই সেতুতে শেলিং করে সেটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। এর ফলে ওই সেতু পার করে রাশিয়া খেরসনে নতুন করে সেনা বা রসদ পাঠাতে পারবে না। খেরসনে অবস্থিত রাশিয়ার সেনাও বাইরে যেতে পারবে না। তারা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।
রাশিয়ার মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারাও একথা স্বীকার করেছে। তবে তারা জানিয়েছে, ইউক্রেনের আক্রমণে সেতুটি বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সম্পূর্ণ ভেঙে গেছে, একথা তারা স্বীকার করেনি। বরং তাদের বক্তব্য, রাশিয়া ইতিমধ্যেই সেতুটি সংস্কারের কাজ শুরু করেছে। নৌকার মাধ্যমেও তারা জিনিসপত্র আদানপ্রদান করতে পারবে বলে বিচ্ছিন্নতাবাদী নেতারা জানিয়েছেন। যদিও ইউক্রেন সেই কথায় আমল দেয়নি। তাদের বক্তব্য, এবার খেরসনে পুনর্দখলের কাজ শুরু হবে।
কার্পেথিয়ান জিশ নামে এই ব্যাটেলিয়নের ফিল্ড কমান্ডার ডজভিন বলেন, ‘‘যাদের মন শক্ত, এখন তারাই যুদ্ধ করতে পারবেন৷ কঠিন এবং ভীতিকর এই যুদ্ধা’’ যুদ্ধক্ষেত্রে তার নাম ডজভিন অর্থাৎ এটি হলো ‘নম দে গেররে’৷ নিরাপত্তার কারণে নিজের আসল নাম গোপন রেখেছেন তিনি৷ তার মতো সব যোদ্ধাই জানেন কখনো না কখনো বিধ্বংসী সামরিক ট্যাঙ্কের মুখোমুখি হতে পারেন তারা৷ সম্প্রতি প্রায় অক্ষত ট্যাঙ্ক ‘পাকড়াও’ করা হয়েছে৷
সৌজন্যে : ডয়চে ভেলে
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








