খোলা বাজারে ডলার সেঞ্চুরি ছাড়িয়েছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪০ পিএম, ১৭ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
খোলা বাজারে ডলারের দাম ১০০ টাকা ছাড়িয়েছে।মঙ্গলবার (১৭ মে) প্রতি ডলার বিক্রি হয়েছে সর্বোচ্চ ১০২ টাকায়। রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশানের বিভিন্ন মানি এক্সচেঞ্জে ১০১ টাকা থেকে ১০২ টাকা দরে বিক্রি হয়েছে প্রতি ডলার।
সোমবার প্রতি ডলার বিক্রি হয়েছে ৯৮ টাকায়। এক দিনের ব্যবধানে তা ১০০ টাকা ছাড়িয়ে গেছে।
মানি এক্সচেঞ্জে ব্যবসায়ীরা জানান, আজ ১০১ টাকা ১০২ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি ডলার। মানুষ বিদেশ যাওয়ায় ডলারের চাহিদা বেড়েছে অনেক। সামনে আসছে হজ তখন দাম আরও বাড়বে।
সংশ্লিষ্টরা বলছেন, দেশে রপ্তানি আয় ও প্রবাসী আয়ের তুলনায় আমদানি ব্যয় বেশি হওয়ায় মার্কিন ডলারের ওপর চাপ বেড়েছে। বাজারে ঘাটতি মেটাতে চাহিদার পরিপ্রেক্ষিতে মার্কিন ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। তবুও ডলারের বিপরীতে টাকার মান প্রতিনিয়ত কমছে।
এর আগে, জানুয়ারি মাসের শুরুতে প্রতি ডলারে বিনিময় মূল্য ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা, ২৩ মার্চে ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ২০ পয়সা, ২৭ এপ্রিল ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৪৫ পয়সা এবং সর্বশেষ ৯ মে ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রপ্তানি আয়ের তুলনায় আমদানি বেশি। বাজার পরিস্থিতি বিবেচনা করে প্রতি মার্কিন ডলারের দাম ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
রপ্তানি আয় বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ঈদ ও রমজান উপলক্ষে ২০০ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। খুব শিগগিরই বাজার স্থিতিশীল হয়ে যাবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও বলেন, ব্যাংকগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে ৫ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ছাড়া অন্যান্য পণ্য আমদানিতে গড় মার্জিনসহ বিভিন্ন বিধিনিষেধ দেওয়া হয়েছে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






