খোলা সয়াবিন পামঅয়েল ও ডিমে বাড়ল ২৫ টাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৩ এএম, ১২ আগস্ট ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
হঠাৎ করেই বেড়ে গেছে খোলা সয়াবিন, পামঅয়েল ও ডিমের দাম। সপ্তাহ ঘুরতেই খোলা সয়াবিন তেল ও পামঅয়েল কেজিতে ২০ থেকে ২৫ টাকা এবং ডিমের ডজন ২০ থেকে ২৫ টাকা বেড়েছে।
এদিকে, জ্বালানি তেলের দাম বাড়ার সাথে সাথেই চড়া সবজির বাজার। প্রায় সব সবজির দামই কমবেশি বেড়েছে।
শুক্রবার (১২ আগস্ট) সকালে রাজধানীর যাত্রাবাড়ীর রংধনু মার্কেটে গিয়ে জানা যায়, গত সপ্তাহে খোলা সয়াবিন তেলের কেজি বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৬৫ টাকায়। আর আজ বিক্রি হচ্ছে ১৮৫ থেকে ১৯০ টাকায়। বোতলজাত সরিষার তেলের লিটার বিক্রি হচ্ছে ৩২০ টাকায়।
বৌ বাজারে গিয়ে জানা যায়, মুদি দোকানিরা গত সপ্তাহে ১৬৫ থেকে ১৭০ টাকায় খোলা সয়াবিন তেল বিক্রি করেছেন। আর আজ বিক্রি করছেন ১৯০ টাকায়। এছাড়া, খোলা সরিষার দাম আগের মতোই ২৩০-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বেড়েছে পামঅয়েলের দামও। গত সপ্তাহে ১২৫ থেকে ১৩০ টাকায় বিক্রি হয়েছে ১ কেজি পামঅয়েল। আজ বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। বোতলজাত তেলের সরবরাহ ও দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া।
যাত্রাবাড়ী রংধনু মার্কেটের বিসমিল্লাহ স্টোরের স্বত্বাধিকারী নুরুল হুদা বলেন, আমরা বোতলজাত তেল অর্ডার দিয়েও পাচ্ছি না। কোম্পানি থেকে বলা হচ্ছে সরবরাহ নেই। তবে আমরা আগের দামেই বিক্রি করছি।
বৌ বাজারের লাকি এন্টারপ্রাইজের মালিক সেলিম হোসেনও বললেন, বোতলজাত তেল কোম্পানি থেকে কম সরবরাহ হচ্ছে। সেজন্য ৫ লিটারের বোতল ১০ টাকা বেশিতে বিক্রি করছেন তারা।
তবে, জাইম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোবারক সরকার বলেন, বোতলজাত তেলের সরবরাহ কমেনি। যারা বলছেন, তারা ভুল বলছেন। আর দামও বাড়ানো হয়নি। আগের মতোই ১৮০ টাকায় ১ লিটার তেল বিক্রি হচ্ছে।
ডিমের দাম বেড়েছে ২৫ টাকা -
যাত্রাবাড়ীর বৌ বাজার ঘুরে জানা যায়, ডিমের হালি বিক্রি হচ্ছে ৫০ টাকা, ডজন ১৪০-৪৫ টাকা। গত সপ্তাহে ডিমের ডজন ছিল ১২০ টাকা আর হালি ৪০ টাকা।
জাইম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোবারক সরকার জানান, একশত ডিম গত সপ্তাহে পাইকারি ছিল হাজারের নিচে। কিন্তু এখন ১১৪০ টাকায় কিনতে হচ্ছে। সেজন্য আজ ডিমের দাম বাড়তি। ডজন বিক্রি করছি ১৪০ টাকায়। গত সপ্তাহে আমরা ১২০ টাকায় ডজন বিক্রি করেছি।
পার্শ্ববর্তী লাকি এন্টারপ্রাইজে গিয়ে ডিমের ডজন কত জিজ্ঞেস করতেই ক্যালকুলেটর দিয়ে হিসেব করে জানালেন, ডজন ১৪৫ টাকা আর হালি ৫০ টাকা।
সবজির দাম-
যাত্রাবাড়ী সবজি বাজারে গিয়ে দেখা যায়, সিমের কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকায়। কাঁচা মরিচের কেজি ২০০-২২০ টাকা। গত সপ্তাহের ১২০ টাকা কেজির চায়না গাজর বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। আর দেশি গাজর ছিল ৮০ টাকা, আজ বিক্রি হচ্ছে ১০০ টাকায়।
ঢেড়শের দাম বেড়েছে কেজিতে ১৪-১৫ টাকা। গত সপ্তাহে ঢেড়শের কেজি ছিল ২৫-২৬ টাকা, আজ পাইকারি বাজারে ৩৫ টাকায় কেজি এনে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০ টাকায়।
যাত্রাবাড়ীর খুচরা বাজারের সবজি বিক্রেতা নাসির উদ্দিন জানান, সবজির দাম ওঠানামা করে। গত সপ্তাহে সিম বিক্রি করেছি ২৪০ টাকায়। আজ বিক্রি করছি ২০০ টাকায়।
তিনি বলেন, আমরা যে খুব বেশি লাভ করি, তা নয়। বাজারে সবজির দাম ওঠানামা করছে। তবে, এটা সত্য যে, আগের তুলনায় দাম বেড়েছে। পাইকারি বাজার থেকে সবজি কিনতে গেলে তারা জানায়, তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়ে গেছে। আমাদেরও তাই বেশি দামে কিনতে ও বিক্রি করতে হচ্ছে।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা






