খোঁজ মিলছে না সেই নূপুর শর্মার!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২১ পিএম, ১৭ জুন ২০২২ শুক্রবার
ফাইল ছবি
মহানবিকে নিয়ে কটূক্তি করা বিজেপির বরখাস্ত মুখপাত্র নূপুর শর্মার খোঁজ মিলছে না। মুম্বায়ের পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে গত পাঁচদিন ধরে খুঁজছে। তবে অনেকের দাবি, নূপুর দিল্লি পুলিশের সহায়তায় লুকিয়ে রয়েছেন।শুক্রবার (১৭ জুন) আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনের তথ্য মতে, মহানবিকে নিয়ে নূপুরের বিতর্কিত মন্তব্যের পর ভারতসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। ইরান, কাতার, সৌদি, আমিরাত, আমেরিকাসহ অনেক দেশ প্রতিবাদ জানায়। এরপর মোদি সরকারের ওই নেত্রীর বিরুদ্ধে ভারতের অনেক জায়গায় মামলা হয়। সম্প্রতি দেশটির মুসলিম সংগঠন রাজা একাডেমির যুগ্ম সম্পাদক ইরফান শেখের অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ নূপুরের বিরুদ্ধে মামলা দায়ের করে। তারপর নূপুরকে গ্রেপ্তারের দাবি আরও জোরালো হয়।
এরপর নূপুরকে জিজ্ঞাসা করতে গত পাঁচ দিন ধরে দিল্লিতে খুঁজছে মুম্বাই পুলিশ। আগামী ২৫ জুন সকালে নূপুরকে মুম্বাই পুলিশের কাছে হাজির হতে বলা হয়েছে।
এদিকে নূপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশও। আগামী ২০ জুন নূপুরকে তলব করেছে কলকাতা পুলিশ। এ ছাড়া শান্তিভঙ্গের প্ররোচনা, হুমকি দেওয়াসহ নানা ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। নূপুরকে দ্রুত গ্রেপ্তার না করলে প্রয়োজনে আগামী সোমবার ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করার হুঁশিয়ারিও দিয়েছেন মামলাকারী। সূত্র : আনন্দবাজার পত্রিকা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর