খ্যাতনামা সাংবাদিক রবার্ট ফিস্কের জীবনাবসান
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২ নভেম্বর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
না ফেরার দেশে পাড়ি জমালেন ব্রিটিশ সাংবাদিক ও লেখক রবার্ট ফিস্ক। তার বয়স হয়েছিল ৭৪ বছর। খবর আলজাজিরা ও দ্যা গার্ডিয়ানের।
রবার্ট ফিস্ক সবশেষ দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় কাজ করেছেন। কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ রিপোর্ট করে আসছিলেন তিনি।
আইরিশ টাইমস জানিয়েছে, শুক্রবার বাড়িতে অসুস্থ হয়ে পড়ার পর তাকে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের সেইন্ট ভিনসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানে অল্প সময়ের ব্যবধানে তিনি মারা যান।
বিবিসির প্রতিবেদন বলছে, ১৯৭০-এর দশক থেকে ফিস্ক মধ্যপ্রাচ্য বিষয়ে সাংবাদিকতা শুরু করেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘটনা ও সমস্যা নিয়ে লেখালেখির জন্য বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। আবার যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা পররাষ্ট্রনীতি নিয়ে তার তীব্র সমালোচনা বিতর্কেরও কারণ হয়েছিল।
দীর্ঘ সাংবাদিকতায় তিনি লেবাননের গৃহযুদ্ধ, আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন, ইরানের বিপ্লব, সাদ্দামের কুয়েতে আগ্রাসন, বলকান সংঘাত ও আরব বসন্ত নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ করেছেন। তিনি আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনেরও সাক্ষাৎকার নিয়েছেন।
পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি বিভিন্ন ব্রিটিশ সংবাদপত্রের বৈদেশিক প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। সাংবাদিকতা করেছেন বলকান, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন যুদ্ধ নিয়ে।
২০০৫ সালে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউইয়র্ক টাইমস লিখেছিল– ব্রিটেনের বৈদেশিক প্রতিবেদকদের মধ্যে রবার্ট ফিস্কই সম্ভবত ‘সবচেয়ে বিখ্যাত’।
১৯৪৬ সালে দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের কেন্ট কাউন্টির মেইডস্টোন শহরে জন্মগ্রহণ করেন ফিস্ক। পরে তিনি আয়ারল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করে ডাবলিনের কাছে ডলকিতে বসবাস শুরু করেন।
ফিস্কের মৃত্যুতে ‘গভীর শোক’ প্রকাশ করেছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি হিগেন্স। এছাড়া, ব্রিটেনের দৈনিক ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাসহ দেশটির প্রায় সব গণমাধ্যমও ফিস্কের মৃত্যুতে শোক জানিয়েছে।
-জেডসি
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী

