ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৫:৪৮:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

গণপরিবহনে হয়রানির শিকার ৬৩ শতাংশ নারী: আঁচল ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ৩ জুন ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত ৬ মাসে ঢাকার গণপরিবহনে ৬৩ দশমিক ৪ শতাংশ নারী বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন। শুক্রবার (৩ মে) আঁচল ফাউন্ডেশন তাদের গবেষণা-জরিপের তথ্য এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছে।

গবেষণায় দেখা গেছে, ৪৬ দশমিক ৫ শতাংশ নারী যৌন হয়রানির শিকার হয়েছে। ১৫ দশমিক ৩ শতাংশ বুলিং, ১৫ দশমিক ২ শতাংশ সামাজিক বৈষম্য, ১৪ দশমিক ৯ শতাংশ লিঙ্গ বৈষম্য এবং ৮ দশমিক ২ শতাংশ বডি শেমিংয়ের শিকার হয়েছেন।

জরিপ প্রতিবেদনে আরও বলা হয়, গাড়ির হেলপারের হাতে ২০ দশমিক ৪ শতাংশ নারী হয়রানির শিকার হয়েছেন। ৩ শতাংশ হয়েছেন হকারের মাধ্যমে এবং ১ দশমিক ৬ শতাংশ চালকের মাধ্যমে হয়রানির শিকার হয়েছেন।

গবেষণায় আরও দেখা গেছে, মধ্যবয়সী পুরুষ যাত্রীদের হাতেই কিশোরী ও তরুণীরা বেশি হয়রানির শিকার হচ্ছেন। এসব কারণে অনেক কিশোরী-তরুণী মানসিকভাবে অসুস্থ হয়েছে পড়ছেন।

জরিপে অংশগ্রহণকারী বেশির ভাগ নারী ঝামেলা এড়াতে এসব ঘটনার প্রতিবাদ করেননি। মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ আইনি পদক্ষেপ গ্রহণে উদ্যোগ নিয়েছেন।

গণপরিবহনে সিটের অতিরিক্ত লোক নেওয়ার ফলে যৌনহয়রানি বাড়ছে বলেও জরিপ উঠে এসেছে।

গণপরিবহনে হয়রানি রোধে আঁচল ফাউন্ডেশনের ১০ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে- পরিবহনে আসনের বেশি যাত্রী না তোলা, গণপরিবহনের ভেতর ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন, গণপরিবহনের সংখ্যা বাড়ানো, নারীদের জন্য আলাদা পরিবহনের ব্যবস্থা করা, বাসের চালক, তত্ত্বাবধায়ক ও সহকারীর পরিচয় উল্লেখ করে নেমপ্লেট বাধ্যতামূলক করা, দ্রুত বিচার নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা ও জনসচেতনতামূলক কার্যক্রম নেওয়া ইত্যাদি।