গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও সেফগার্ডিং জোরদারে কর্মশালা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১২ এএম, ২০ নভেম্বর ২০২৬ শুক্রবার
সংগৃহীত ছবি
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা এবং কার্যকর সেফগার্ডিং ও রেফারেল ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রাজধানীতে দুই দিনব্যাপী এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ ও ১৯ নভেম্বর ঢাকার দ্য ডেইলি স্টার সেন্টারের তৌফিক আজিজ খান সেমিনার হলে এই কর্মশালার আয়োজন করে উন্নয়ন সংস্থা ‘ব্রেকিং দ্য সাইলেন্স’।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশনের নেতৃত্বে ঢাকা বিভাগে বাস্তবায়নাধীন ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি (স্বাধীনতা)’ প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় জানানো হয়, সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকরা প্রায়ই নানা ধরনের হামলা, হুমকি, হয়রানি ও নিরাপত্তাঝুঁকির সম্মুখীন হন। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত গণমাধ্যমকর্মীদের দ্রুত চিকিৎসা, আইনি এবং মানসিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দুই দিনব্যাপী এই আয়োজনে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান নীতিমালা ও সহায়তা কার্যক্রম গভীরভাবে পর্যালোচনা করা হয়। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা, সেফগার্ডিং, অভিযোগ গ্রহণ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য বিদ্যমান রেফারেল ব্যবস্থাকে আরও কার্যকর, দ্রুত ও গণমাধ্যমবান্ধব করার বিষয়ে অংশগ্রহণকারীদের কাছ থেকে সুনির্দিষ্ট মতামত ও সুপারিশমালা গ্রহণ করা হয়।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেমোক্রেসি (সিআরডি)-এর এক গবেষণার আলোকে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের চিকিৎসা, আইনি ও মানসিক সহায়তা পাওয়ার পথ সহজ করতেই এই আয়োজন করা হয়। কর্মশালায় টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন গণমাধ্যমের সম্পাদকীয়, প্রশাসনিক ও সেফগার্ডিং বিভাগের মোট ৩০ জন প্রতিনিধি অংশ নেন।
অংশগ্রহণকারীরা বাস্তব ঘটনা পর্যালোচনা করে নিজ নিজ প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা চিহ্নিত করেন। কর্মশালায় বিপদগ্রস্ত সাংবাদিকের দ্রুত নিরাপত্তা, সম্মতি ও ব্যক্তিগত তথ্যের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষার পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানে ‘সেফগার্ডিং ফোকাল পারসন’ ও তাঁর বিকল্প ব্যক্তির দায়িত্ব স্পষ্ট করার সুপারিশ করা হয়।
আয়োজকরা জানান, কর্মশালার পরবর্তী ধাপ হিসেবে অংশগ্রহণকারী গণমাধ্যম প্রতিষ্ঠান ও প্রকল্পের অংশীদারদের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। এর মাধ্যমে রেফারেল ব্যবস্থাটি পরীক্ষামূলকভাবে চালু এবং
প্রতিটি প্রতিষ্ঠান নিজস্ব নীতিমালা পর্যালোচনা করে সাংবাদিকদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে।
- কক্সবাজারে ট্রেনের ধাক্কায় মা-শিশুসহ ৪জনের প্রাণহানী
- ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু
- সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা
- ভারতের স্বাধীনতা সংগ্রামে মাতঙ্গিনী হাজরার অবদান
- একলাফে ১১ হাজার টাকা কমল স্বর্ণের দাম
- যুক্তরাষ্ট্রের নতুন সাইবার পরিচালক কার্স্টেন ডেভিস
- ওড়িশায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’,পশ্চিমবঙ্গেও বৃষ্টির শঙ্কা
- ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার, পাবেন যারা
- ঘূর্ণিঝড় ‘আকভান’: ওড়িশায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
- লাল শাড়ি ও সোনালি গহনায় বিয়ের সাজে পূর্ণিমা
- পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ কবে
- প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ
- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, অতি ভারী বৃষ্টির শঙ্কা
- গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও সেফগার্ডিং জোরদারে কর্মশালা
- হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
- হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
- `মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক রাখা লজ্জাজনক`
- ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু
- নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ
- ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক
- মিয়ানমারে চার শহরে বিমান হামলা, শিশুসহ নিহত ১৫
- স্কুলে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, লটারি ১৫ তারিখ
- নদী, ইতিহাস, রাজনীতি ও ঐতিহ্যের জনপদ গোপালগঞ্জ
- ওড়িশায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’,পশ্চিমবঙ্গেও বৃষ্টির শঙ্কা
- উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
- ঘূর্ণিঝড় ‘আকভান’: ওড়িশায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
- তাপমাত্রা নেমে ১২.৫, শীতে জবুথবু পঞ্চগড়
- ঘূর্ণিঝড় ‘আকভান’ : বন্দরে ৩ নম্বর সংকেত
- যুক্তরাষ্ট্রের নতুন সাইবার পরিচালক কার্স্টেন ডেভিস
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, ১৪ মাসে সর্বনিম্ন









