ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৩:২২:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

গন্ধ পরীক্ষায় ধরা পড়বে শিশুর অটিজম

আপডেট: ০৪:২৬ এএম, ৯ জুলাই ২০১৫ বৃহস্পতিবার

7552c81b4ef3ef067d00221c06d205b3-09উইমেননিউজ ডেস্ক, ঢাকা : নতুন এক গবেষণায় দেখা গেছে, ভিন্ন ভিন্ন গন্ধের ক্ষেত্রে শিশুদের প্রতিক্রিয়া অটিজম নির্ণয়ে সহায়ক হতে পারে। এ পরীক্ষা বেশ কার্যকর বলেও মনে করছেন গবেষকরা।

অটিজমে আক্রান্ত শিশু স্বাভাবিকভাবে সুগন্ধ ও দুর্গন্ধের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হবে।

সাধারণত দেখা যায়, গোলাপের সুগন্ধ পেলে মানুষ বড় করে নিঃশ্বাস নেয়। অন্যদিকে, টয়লেটের দুর্গন্ধে বিপরিত প্রতিক্রিয়া দেখায়।

কিন্তু যারা অটিজমে আক্রান্ত তাদের পক্ষে সুগন্ধ ও দুর্গন্ধ আলাদা করা এবং আলাদা প্রতিক্রিয়া করা সম্ভব হয় না।

‘দ্য টেলিগ্রাফ’ জানায়, গবেষকরা অটিজমে আক্রান্ত ১৮টি শিশু এবং স্বাভাবিকভাবে বেড়ে উঠা ১৮টি শিশুকে নিয়ে এ গবেষণা চালান।

সব শিশুকে সুগন্ধ ও দুর্গন্ধ শুঁকতে দেয়া হয় এবং তাদের প্রতিক্রিয়া লক্ষ্য করা হয়।

স্বাভাবিক শিশুরা ৩০৫ মিলি সেকেন্ডের মধ্যে সুগন্ধ ও দুর্গন্ধের মধ্যে পার্থক্য ধরতে পারে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখায়। কিন্তু অটিজমে আক্রান্ত শিশুরা তা পারে না।

গবেষকরা এ পন্থা অবলম্বন করে ৮১ শতাংশ ক্ষেত্রে অটিজমে আক্রান্ত শিশুকে সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছেন। এ পদ্ধতিতে ১০ মিনিটেরও কম সময়ে সঠিকভাবে অটিজম আক্রান্ত শিশুকে সনাক্ত করা যায় বলে জানিয়েছেন তারা।

কারেন্ট বায়োলজি জার্নালে এ গবেষণা প্রতিবেদন প্রকাশ পায়।

প্রধান গবেষক ইসরায়েলের বিজ্ঞান ইন্সটিটিউটের ডা. নোয়াম সবেল বলেন, “স্বাভাবিক শিশু ও অটিজমে আক্রন্ত শিশুর মধ্যে ঘ্রাণ নেয়ার ধরনে যে পার্থক্য আমরা দেখেছি তা এক কথায় বিস্ময়কর।”

০৯.০৭.২০১৫