ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৭:৫০:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

গভীর রাতে অনশন ভাঙলেন শাবিপ্রবির শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৮ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের দেওয়া আশ্বাসের পরিপ্রেক্ষিতে পানি খেয়ে অনশন ভেঙেছেন। 

বুধবার (২৬ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হকের সঙ্গে আলোচনা করে ক্যাম্পাসে অনশনরত শিক্ষার্থীরা ওই সিদ্ধান্ত নেন। 

এর আগে ঢাকা থেকে মঙ্গলবার (২৫ জানুয়ারি) গভীর রাতে ক্যাম্পাসে যান জনপ্রিয় এই লেখক। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী সাবেক অধ্যাপক ইয়াসমিন হক। 

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় জাফর ইকবাল জানান, উচ্চপর্যায়ে তার আলোচনা হয়েছে। তাদের কাছ থেকে দাবি পূরণের প্রতিশ্রুতি পেয়েছেন। এ কারণেই তিনি ক্যাম্পাসে ছুটে এসেছেন।