ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১৮:০৬:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়তে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৮ পিএম, ২৩ মার্চ ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রোদ আর ভ্যাপসা গরমে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। নগর জীবনে উঠছে নাভিশ্বাস। এদিকে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী তিন দিন আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ মঙ্গলবার সকাল ৯টায় আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ রাজশাহী ও পাবনা অঞ্চল এবং নীলফামারী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, ২৭, ২৮ ও ২৯ মার্চ ভালো বৃষ্টি হতে পারে। কালবৈশাখী হওয়ার সম্ভাবনা আছে। সারাদেশেই কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। তাপমাত্রা বেড়ে গেছে, এ জন্য কালবৈশাখী হওয়ার সম্ভাবনা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহওয়া শুল্ক থাকতে পারে। ঢাকায় বাতাসের গতিবেগ পশ্চিম উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার। মঙ্গলবার সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

-জেডসি