গরমে সুস্থ রাখবে এই চার সবজি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ২২ মে ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
তীব্র গরমে অতিষ্ট হয়ে ওঠার অবস্থা। এমন সময়ে শরীরের প্রতি একটু বাড়তি নজর না দিলে বড় সমস্যায় পড়তে হতে পারে। গরমে সুস্থ্য ও সতেজ থাকতে খাবারের প্রতি গুরুত্ব দেওয়ার বিকল্প নেই। এই গরমে সুস্থ থাকতে হলে পাতে রাখতে হবে কয়েকটি সাধারণ সবজি। যেগুলি গরমে শরীর সুস্থ রাখতে সাহায্য করবে।
আসুন জেনে নেওয়া যাক এমন চারটি সবজি সম্পর্কে, যেগুলি তীব্র গরমেও আমাদের শরীর সুস্থ রাখতে সাহায্য করে-
শশা: গরমে শরীর ঠান্ডা রাখতে সবচেয়ে সহজলভ্য সবজি হল শশা। শরীর সুস্থ রাখতে শশার চেয়ে ভাল কিছু হতেই পারে না। ফাইবারে ভরপুর শশা খাবার দ্রুত হজম করতে সাহায্য করে। তাই শশা খান নিয়মিত।
ঢেড়স: গরমে হজমের সমস্যা বাড়ার সঙ্গে সঙ্গেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যায়। ঢেড়স এই সমস্যা সহজেই নিয়ন্ত্রণে রাখতে পারে। সহজেই নিয়ন্ত্রণে রাখতে পারে রক্তের শর্করার মাত্রা।
লাউ: প্রচণ্ড ফাটা গরমে শরীর আর পেট ঠান্ডা রাখতে লাউয়ের জুড়ি মেলা ভার। লাউয়ের ৯২ শতাংশই হল পানি। এছাড়া লাউয়ে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার। সব মিলিয়ে পানির ঘাটতি মিটিয়ে শরীরকে ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচাতে লাউ অত্যন্ত উপকারী একটি সবজি। এছাড়াও ক্যালসিয়াম, সোডিয়াম, জিঙ্ক, আয়রন ও ম্যাগনেশিয়ামে সমৃদ্ধ লাউ খুবই পুষ্টিকর।
করলা: তিক্ত স্বাদের জন্য করলা অনেকেই তেমন পছন্দ করেন না। কিন্তু করোলায় রয়েছে ‘পলিপিটাইড-পি’ নামের একটি যৌগ যা স্বাভাবিকভাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এতে ক্যালোরি রয়েছে নামমাত্র। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতেও করলা খুবই উপকারী।
-জেডসি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








