ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১২:৩১:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

গরম কমার আভাস দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪০ পিএম, ২৮ মার্চ ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রোদ আর ভ্যাপসা গরমে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। নগর জীবনে উঠছে নাভিশ্বাস। এমন অবস্থায় দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ কয়েকটি এলাকায় প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ খবর জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, সিলেট, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

এছাড়া আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

চট্টগ্রাম ও বরিশাল বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুন্ড ও রাঙ্গামটিতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

-জেডসি