‘গরুচোর’ অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, নারী গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৩ এএম, ২ নভেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে গরুচোর অপবাদে আব্দুস সালাম (৪০) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে দুলালী বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেলকা ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের নিজ বাড়ি থেকে দুলালী বেগমকে গ্রেপ্তার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমীন। গ্রেপ্তারকৃত দুলালী বেগম ওই গ্রামের আব্দুল গণির স্ত্রী।
এর আগে বিকেলে আব্দুল গণির বাড়ি থেকে আব্দুস সালামের মরদেহ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করে পুলিশ। নিহত সালাম পার্শ্ববর্তী রামডাকুয়া গ্রামের ওমেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ভোরে বৃষ্টি পড়াকালে সালাম আশ্রয়ের জন্য আব্দুল গণির গোয়ালঘরে ঢোকে। এ সময় গরুচোর সন্দেহে দুলালী ও তার স্বামী হাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই সালামের মৃত্যু হয়।
স্থানীয়দের ভাষ্য, নিহত সালাম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি দিনরাত এলাকায় ঘুরে বেড়াতেন এবং কোনো অপরাধমূলক কাজে জড়িত ছিলেন না।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুণ্ডু ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, ‘ঘটনার পর এজাহারভুক্ত আসামি দুলালী বেগমকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে। তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না।’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











