ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৭:১৯:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

গলায় পান-সুপারি আটকে স্কুলছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৬ পিএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

সাতক্ষীরায় পান খাওয়ার সময় গলায় সুপারি আটকে ফারিয়া পারভীন (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফারিয়া পারভীন উপজেলার দেয়া গ্রামের শেখ রবিউল ইসলামের মেয়ে এবং স্থানীয় দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

ফারিয়ার বাবা রবিউল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে ফারিয়া পান ও সুপারি খাওয়ার চেষ্টা করে নিজে নিজে। এ সময় তার শ্বাসনালীতে সুপারি ও পান আটকে যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ফারিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, গলায় পান-সুপারি আটকে ফারিয়া নামে ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।