গহীন বনের পোস্টমাস্টারনি সৃজনা
ডেস্ক প্রতিবেদন | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:১৭ পিএম, ১৮ এপ্রিল ২০১৮ বুধবার
ভারতের এ রাজ্যে মেঘের গায়ে এক জেলখানা ছিল। তার কথা লিখেছেন কবি সুভাষ মুখোপাধ্যায়। আমরা তাকে জানি বক্সা ফোর্ট বলে। সমুদ্রপৃষ্ঠ থেকে এই দুর্গের অবস্থান প্রায় ২৮২০ ফুট। আর এখানেই রয়েছে বৃটিশ আমলের এক পোস্ট অফিস। এই বক্সা পোস্ট অফিসে রয়েছেন এক পোস্টমাস্টারনি। তার নাম সৃজনা থাপা।
গভীর সমীহ জাগানো ঘন বনের মাঝে রয়েছে ১১টি বনবস্তি। জনসংখ্যা প্রায় হাজার চারেক। অধিকাংশই ডুকপা। এঁরা আদি বাসিন্দা। আর রয়েছে নেপালিরা। যেমন সৃজনারা।
পোস্টমাস্টারনির দায় এই মানুষগুলোর কাছে চিঠিপত্র, প্রয়োজনীয় দলিল, মোবাইলের বিলসহ নানা গুরুত্বপূর্ণ নথি পৌঁছে দেওয়া। শীত-গ্রীষ্ম-বর্ষা। আদিম অরণ্য, আদিম সেই পথ। আদমা গ্রাম তার পোস্ট অফিস থেকে ১২ কিমি পাহাড়ি পথ। তাসিগাঁও চার কিমি। পোছলুং ছ’কিমি। লাপচাখা দু’কিমি। এছাড়া তো রয়েছে স্থানে স্থানে আধা সামরিক বাহিনী এসএসবি’র জওয়ানদের ক্যাম্প। চিঠি আসে তাদেরও। মনে রাখতে হবে এই অরণ্য বক্সা, একটি টাইগার রিজার্ভ।
সৃজনার বাবা কবি ও সমাজসেবী পুষ্পরাজ থাপাও ছিলেন বক্সার পোস্টমাস্টার। বাবার তবু একজন রানার ছিল। তার রানার সমতলের মানুষ। তিনি পাহাড়ে আসেন না বলেই অভিযোগ। অতএব দায় সৃজনার। বক্সা থেকে পাঁচ কিলোমিটার উতরাইয়ে সান্তারাবাড়ি। সেখানে নেমে বাস বা অটো চেপে রাজাভাতখাওয়া পোস্ট অফিস। সেখান থেকে পাহাড়ের সব মেইল নিয়ে ফের যাত্রা। এ কাজে কোনও ক্লান্তি নেই পাহাড়ি মেয়ের। ভয়ঙ্কর সাপ, চিতাবাঘ, বর্ষার পিছল পথ, পাথরের ফাঁকে-ঘাস-গাছের উপর থেকে নেমে আসা জোঁক, রাজাভাতখাওয়ার পথে বুনো হাতি–না ভয় পেলে চলে না তার।
বক্সা দুর্গের একমাইল উপরে তার গ্রাম খাটালাইন। বাড়িতে বৃদ্ধা মা আর ছোট ভাই। চাকরিরত অবস্থায় বাবার মৃত্যুর পর চাকরি পেয়েছিল সে। বাড়িতে সেই গৃহকর্ত্রী। মাকে দেখা, রান্নাবান্না, সামান্য চাষবাস তারও দেখভাল করা।
সব দায়দায়িত্ব কাঁধে নিয়ে সৃজনা চলেছে, সৃজনা। বক্সা বাঘ বনের পথে পথে। ঝুমঝুম ঘন্টা বাজে না বটে। তবে সে পথে পায়ে পায়ে ঝিঁ ঝিঁ-র ঐকতান, জানা-না জানা পাখির ডাক, হিংস্র জন্তুর হুঙ্কার পেরিয়ে সৃজনার একদিন প্রতিদিন কাটে সারাবেলা।
(ভারতিয় পত্রিকা অবলম্বনে)
- জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার
- শেষ হলো বইমেলা; ১৭ দিনে বিক্রি ১৭ কোটি টাকা
- ওমরাহ ভিসার সময়সীমা নির্ধারণ করল সৌদি আরব
- জাবি শিক্ষার্থী খুন, পুলিশ হেফাজতে ঢাকা কলেজের শিক্ষার্থী
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
- পাবনায় গৃহবধূ হত্যায় স্বামীর যাবজ্জীবন
- বলিউডের আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন
- দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই : বাণিজ্যমন্ত্রী
- ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ
- কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত বিশাল ডলফিন
- ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা বলল আবহাওয়া অধিদপ্তর
- ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের শীর্ষে কায়রো
- মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ
- রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি, ৩ জনের মৃত্যু
- ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু
- ঈদে ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু
- বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
- ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে একমাত্র মুসলিম নারীর পদত্যাগ
- ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
- ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
- দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই : বাণিজ্যমন্ত্রী
- আজও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল, বিপাবে যাত্রীরা
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ


