ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৮:১৫:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

গাইবান্ধায় নিখোঁজের ৪ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৪ এএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের ৪ দিন পর মাহিম বাবু (৬) নামের এক শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের নলেয়া নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।  

নিহত ওই শিশু নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর দুপুরে মাহিম বাবু তার দাদির সঙ্গে বাড়ির পাশের জমিতে গরুর জন্য ঘাস কাটতে যায়। পরে ওই শিশু নলেয়া নদীতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাওয়া যায়নি। তাকে খঁজে পেতে এলাকাতে মাইকিংও করা হয়। এ ঘটনায় তার বাবা থানায় সাধারণ ডায়েরীও (জিডি) করেন।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, বিকেলে স্থানীয়রা শিশু মাহিমের মরদেহ নদীতে ভাসতে দেখে। খবর পেয়ে শিশু মাহিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।