ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৪:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান

গাইবান্ধার জমজ কন্যাশিশুর একজন তোফা হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১১ পিএম, ৬ জানুয়ারি ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দেশের বহুল আলোচিত কোমরে জোড়া লাগানো গাইবান্ধার জমজ কন্যাশিশু তোফা হাসপাতালে ভর্তি হয়েছে। তবে জমজ বোনের আরেকজন তহুরা সুস্থ আছে।

শনিবার তাকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।এর আগে গত বুধবার থেকে তোফাকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তোফা-তহুরার বাবা-মা জানান, সম্পূর্ণ চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গত বছরের ৪ ডিসেম্বর তোফা ও তহুরাকে সুন্দরগঞ্জের কাশদহে নানাবাড়ি নিয়ে আসা হয়। এর পর প্রায় এক মাস দুই শিশুই ভালো ছিল। ডায়রিয়া, শ্বাসকষ্ট ও কাশি শুরু হলে তোফাকে গত বুধবার রাতে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. শাহনুর ইসলামের পরামর্শে গতকাল গাইবান্ধা জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করা হয়।

জেলা হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. আবুল আজাদ মণ্ডল জানান, তোফার পাতলা পায়খানা, শ্বাসকষ্ট ও কাশি হচ্ছে। আমরা একদিন এখানে রাখব।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রাজ মিয়ার স্ত্রী সাহিদা আক্তার এ জোড়া শিশুর জন্ম দেন। ৭ অক্টোবর ৯ দিন বয়সে জোড়া শিশু দুটিকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেয়া হয়। পরে মেডিকেল বোর্ড গঠন করে জোড়া শিশু দুটির প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়।তখন ছোট একটি অপারেশনের মাধ্যমে তাদের পায়খানার রাস্তা আলাদা করে দেয়া হয়। এর পর তাদের শুধু প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছিল।দীর্ঘ ১০ মাস প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখার পর তোফা ও তহুরার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।

জেডসি