ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আইসিই হেফাজতে বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিবন্ধী নারীকে নির্যাতন এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের নতুন মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা বিএনপির ভূমিধ্বস বিজয় ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

গাইবান্ধায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৫৯ এএম, ২১ জুন ২০১৮ বৃহস্পতিবার

গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গৃহবধূর নাম কাকলি বেগম (২২)।

 

আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।


জানা যায়, তুচ্ছ ঘটনা নিয়ে পরিবারের লোকজনের সঙ্গে অভিমান করে মঙ্গলবার রাতে পোকা মারার ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে কাকুলি বেগম। এসময় তাকে উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধাবর সকালে কাকলির মৃত্যু হয়।

 

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।