গাইবান্ধায় শীতজনিত রোগে এক মাসে শিশুসহ ৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৪ পিএম, ৭ ডিসেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
গাইবান্ধায় শীতজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে শুধু জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে শিশুসহ তিন শতাধিক মানুষ। আর এক মাসে নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টে চার শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
দেখা যায়, হাসপাতালের দ্বিতল ভবনের মহিলা ও পুরুষ ওয়ার্ড রোগী দিয়ে কানায় কানায় পূর্ণ। জায়গা না পেয়ে বারান্দায় চলছে চিকিৎসা। এদের মধ্যে বেশির ভাগই নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া রোগে আক্রান্ত। এছাড়া প্রতিদিনই জেলার সাত উপজেলার বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে হাসপাতাল, ক্লিনিক ও স্থানীয় চিকিৎসাকেন্দ্রে আসছেন নানা বয়সের মানুষ।
হাসপাতালে ডায়রিরা ওয়ার্ডে কথা হয় বেবী বেগম নামে এক নারীর সঙ্গে। তিনি বলেন, গতকাল রাত থেকে আমার বাচ্চার পাতলা পায়খানা শুরু হয়। বাচ্চা রাতে ঠিকমতো ঘুমাতে পারেনি। পরে উপায় না দেখে সকালে হাসপাতালে এসে ভর্তি করিয়েছি।
সদর উপজেলার কুপতলা ইউনিয়নের দুর্গাপূর গ্রামের ফাতেমা বেগম বলেন, তিন দিন ধরে আমার বাচ্চার অনবরত পায়খানা। কিছুতেই ঠিক হচ্ছিল না। স্থানীয় চিকিৎসকের পরামর্শেও কোনো কাজ হয়নি। তাই গতকাল রাতে হাসপাতালে এনে ভর্তি করিয়েছি। খাবার স্যালাইন ও ওষুধ খাওয়ার পর কিছুটা সুস্থ হয়েছে।
ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া থেকে আসা মুসলিমা বেগম বলেন, আমার বাচ্চার বয়স এক বছর। হঠাৎ করে দুদিন আগে অনরবত পায়খানা করার কারণে বাচ্চার শরীর একেবারে ঝিমিয়ে গেছে। বাধ্য হয়ে গতকাল সকালে হাসপাতালে ভর্তি করেছি।
গাইবান্ধা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. রফিউল আলম বলেন, গত এক সপ্তাহে শিশু ও বৃদ্ধসহ প্রায় ৫ শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। আরও অন্তত ৬০ জন শিশু ও বৃদ্ধ নিউমোনিয়া এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। গত এক মাসে ঠান্ডাজনিত অসুখে চার শিশু ও এক বৃদ্ধসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, শীতের এই সময়ে প্রত্যেককেই গরম কাপড় পরিধান করতে হবে। পাশাপাশি ধুলা পরিহারসহ পরিচ্ছন্ন থাকতে হবে। এছাড়া শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নিতে হবে।
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল










