গাছে বেঁধে গৃহবধূ নির্যাতনে চাচাশ্বশুরের তিনদিনের রিমান্ড
আপডেট: ০২:৫৬ পিএম, ১৪ মে ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামে গৃহবধূ ববিতা খানমকে (২১) গাছে বেঁধে নির্যাতন মামলায় ওই গৃহবধূর চাচাশ্বশুর কালাম শেখকে (৪০) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।গত বুধবার (১৩ মে) বিকালে লোহাগড়া আমলি আদালতের বিচারক মো. আরিফুল ইসলামের আদালতে শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম গৃহবধূ ববিতা নির্যাতন মামলায় গ্রেফতারকৃত আসামি ববিতার চাচাশ্বশুর কালাম শেখ ও হিরু মিয়ার সাতদিনের রিমান্ড আবেদন করেন। এর মধ্যে আদালত কালামের তিনদিনের রিমান্ড মঞ্জুর করলেও হিরু মিয়ার রিমান্ড নামঞ্জুর করেন। ১৫ মে থেকে রিমান্ড কার্যকর হবে।
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল সকালে ববিতার শ্বশুরবাড়ি নড়াইলের শালবরাত গ্রামে ববিতাকে গাছের সাথে বেঁধে বেধড়ক লাঠিপেটাসহ বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়।
ববিতা জানান, তার শ্বশুরবাড়ির লোকজন তার ওপর নির্যাতন করেন। এ ঘটনায় ববিতার স্বামী শফিকুল শেখ, শ্বশুর ছালাম শেখ, শ্বাশুড়ি জিরিন আক্তারসহ সাতজনের নামে মামলা দায়ের করা হয়।
বুধবার (১৩ মে) বিকেল পর্যন্ত স্বামী শফিকুল শেখসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে হিরু মিয়াকে গ্রেফতার করা হয়।
১৪.০৫.২০১৫
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬











