গাছ কেটে ফেলায় মারা গেল শতাধিক পাখির ছানা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২১ রবিবার
গাছ কেটে ফেলায় মারা গেল শতাধিক পাখির ছানা
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল চত্বরে শতাধিক পাখির ছানাকে হত্যা করা হলো। হাসপাতাল চত্বরের
একটি অর্জুন গাছ কেটে ফেলায় শামুকখোল পাখির এক শ’র বেশি ছানা মারা যায়।
গতকাল শনিবার দুপুরের পর গাছটি কাটা হয়। গাছটি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বেশির ভাগ ছানা মারা যায়। যেগুলো বেঁচে ছিল সেগুলো জবাই করে নিয়ে যায় শ্রমিক ও রোগীর স্বজনেরা।
এই হাসপাতালের গাছগুলোতে বরাবরই প্রজনন মৌসুমে শামুকখোল পাখিরা এসে বাসা বেঁধে বাচ্চা ফোটায়। চত্বরের যে গাছগুলোর আশপাশে মানুষের আনাগোনা বেশি, সেগুলোতেই পাখিরা বেশি বাসা বাঁধে।
আমজাদ হোসেন নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, হাসপাতালের সামনে নালা নির্মাণের কাজ চলছে। সেখানেই কাটা হয়েছে একটি অর্জুন গাছ। শনিবার বিকেলে সেখানে ২০ থেকে ৩০টি মৃত পাখির বাচ্চা পড়ে থাকতে দেখেছেন তিনি। এ ছাড়া কয়েকজন শ্রমিককে অন্তত ৩০টি পাখির বাচ্চা বস্তায় ভরে নিয়ে যেতেও দেখেন। রোগীর স্বজনেরাও কিছু বাচ্চা কুঁড়িয়ে নিয়ে গেছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, এই ঘটনা কেন হলো, সেটা খতিয়ে দেখা হবে। আর এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান



