গাজর ১৮০, দাম বেড়েছে আলু-শসারও
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ এএম, ১০ জুন ২০২২ শুক্রবার
ফাইল ছবি
রাজধানীর বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে গাজর ও শসার দাম। এক কেজি গাজর কিনতে ক্রেতাদের ১৮০ টাকা গুনতে হচ্ছে। আর শসার জন্য কেজিপ্রতি দিতে হচ্ছে ৮০ টাকা। এতে সপ্তাহের ব্যবধানে গাজরের দাম কেজিতে ২০ টাকা এবং শসার দাম ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।
গাজর ও শসার দাম বাড়লেও সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ সবজির দাম। সেই সঙ্গে মাছ ও মুরগির দামও অপরিবর্তিত রয়েছে। তবে কিছুটা কমেছে আমদানি করা রসুন ও ফার্মের মুরগির ডিমের দাম। আর পেঁয়াজ আগের দামেই বিক্রি হচ্ছে।
শুক্রবার (১০ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা সবচেয়ে বেশি দামে বিক্রি করছেন গাজর। এক কেজি গাজর বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। আর দুই সপ্তাহ আগে ছিল ১৪০-১৫০ টাকা। অবশ্য মাস দেড়েক আগে গাজরের কেজি ৫০ টাকায় বিক্রি হয়েছে।
গাজরের দাম এভাবে দফায় দফায় বাড়ার বিষয়ে কারওয়ান বাজারের ব্যবসায়ী মো. শহিদুল বলেন, এখন বাজারে যে গাজর পাওয়া যাচ্ছে তার বেশিরভাগ আমদানি করা। দেশি গাজর নেই। আমদানি করা এসব গাজর দেখতে সুন্দর এবং ওজনে বেশি হয়। মূলত আমদানির কারণেই গাজরের দাম বেশি।
খিলগাঁওয়ে ১৮০ টাকা গাজর বিক্রি করা জুয়েল হাসান বলেন, আড়তে এখন গাজর সেইভাবে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি করে ৩ কেজি গাজর এনেছি। দাম বেশি হওয়ায় বেশির ভাগ ক্রেতা এখন এক পোয়া (২৫০ গ্রাম), আধা কেজি (৫০০ গ্রাম) করে গাজর কিনছে। নতুন করে গাজর না ওঠা পর্যন্ত দাম কমার সম্ভাবনা কম।
এদিকে গাজরের মতো সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে শসার। এক কেজি শসা এখন ৭০-৮০ টাকা বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে শসার কেজি ছিল ৪০-৫০ টাকা।
গাজর ও শসার মতো চড়া দামে বিক্রি হচ্ছে পাকা টমেটো। এক কেজি পাকা টমেটো ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে এ সবজির দামে তেমন পরিবর্তন আসেনি।
এছাড়া টমেটোর মতো অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ সবজির দাম। গত সপ্তাহের মতো বরবটির কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা। ৫০-৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে করলা।
এছাড়া কাঁচা পেঁপের কেজি বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা, পটল, ঢেঁড়স, ঝিঙে, চিচিঙ্গার কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকার মধ্যে। কাঁচ কলার হালি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। কচুর লতি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। সপ্তাহের ব্যবধানে এ সবজিগুলোর দাম অপরিবর্তিত রয়েছে।
এদিকে কয়েক দফা দাম বেড়ে ২০০ স্পর্শ করা আমদানি রসুনের দাম সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে। ব্যবসায়ীরা আমদানি করা রসুনের কেজি বিক্রি করছেন ১৫০-১৬০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৯০-২০০ টাকা। তবে দেশি রসুনের কেজি আগের মতো ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে।
রসুনের দাম কমলেও নতুন করে বেড়েছে আলুর দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ টাকা বেড়ে এখন আলুর কেজি বিক্রি হচ্ছে ২৫ টাকায়। আর পেঁয়াজ গত সপ্তাহের মতো ৩৫-৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
সপ্তাহের ব্যবধানে মুরগির দামেও কোনো পরিবর্তন আসেনি। ব্যবসায়ীরা বয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৫৫-১৬০ টাকায়। আর সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৯০-৩১০ টাকা।
ঈদের আগে কেজি ৭০০ টাকা উঠে যাওয়া গরুর মাংসের দামেও কোনো পরিবর্তন আসেনি। বেশিরভাগ ব্যবসায়ী গরুর মাংসের কেজি ৭০০ টাকা বিক্রি করছেন। তবে মহল্লার সাপ্তাহিক ব্যবসায়ীরা গরুর মাংসের কেজি বিক্রি করছেন ৭২০ টাকা কেজিতে।
মাছ বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০-৪৫০ টাকা। তেলাপিয়া, পাঙাস মাছের কেজি বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকা। শিং মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০-৪৬০ টাকা। শল মাছের কেজি বিক্রি হচ্ছে ৪০০-৬০০ টাকা। কৈ মাছের কেজি ২০০-২৩০ টাকা। পাবদা মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০-৪৫০ টাকা। সপ্তাহের ব্যবধানে এসব মাছের দামে পরিবর্তন আসেনি।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








