গাজায় নিখোঁজ ২১ হাজারের বেশি শিশু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৩ এএম, ২৫ জুন ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
হামাস অধ্যুষিত ফিলিস্তিনের গাজা উপতক্যায় গত বছর ৭ অক্টোবর হামলা শুরু করে ইসরায়েল। এতে হামাস সেনাদের পাশাপাশি মারা গেছে বেসামরিক লোকজনও। চলমান এই ধ্বংসযজ্ঞ থেকে রেহায় মেলেনি নারী, এমনকি শিশুদেরও। এ পর্যন্ত সাড়ে ৩৭ হাজারেরও বেশি ফিলিস্তিনির প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে প্রায় অর্ধেকই শিশু। খবর আল জাজিরার।
ফিলিস্তিনি শিশুদের বেশিসংখ্যক হতাহতের ঘটনা এবং তাদের ওপর নির্যাতনে শঙ্কিত জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা। সংঘাতে শিশুদের ক্ষতি বিবেচনায় চলতি মাসের শুরুতে জাতিসংঘ ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করে।
সোমবার (২৪ জুন) যুক্তরাজ্যভিত্তিক সেভ দ্য চিলড্রেন গাজায় নিখোঁজ শিশুদের বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছে।
সংস্থাটি বলছে, অনুমান করা হচ্ছে, গাজায় ২১ হাজারের বেশি শিশু হারিয়ে গেছে, নিখোঁজ হয়েছে, আটক হয়েছে কিংবা ইসরায়েলের অভিযানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।
গাজায় শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের কথা তুলে ধরছে বিভিন্ন বেসরকারি সংস্থা ও আন্তর্জাতিক সংগঠন। সেভ দ্য চিলড্রেন সবশেষ এত শিশু নিখোঁজ হওয়ার তথ্য তুলে ধরল।
গব বছরের নভেম্বরে এক বিবৃতিতে জাতিসংঘ গাজাকে শিশুদের কবরস্থল বলে আখ্যা দিয়েছিল। চলতি বছরের মে মাসে ইউনিসেফ বলেছিল, গাজায় শিশুদের জন্য নিরাপদ কোনো স্থান নেই। শিশুরা যুদ্ধে সর্বোচ্চ মূল্য দিচ্ছে। জুন মাসে ইউনিসেফ বলেছিল, গাজায় ৯০ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে এবং তাদের বৃদ্ধি ও বিকাশ ঝুঁকিতে রয়েছে।
একই মাসে জাতিসংঘ প্রধান সশস্ত্র সংঘাতে শিশুদের অধিকার গুরুতরভাবে লঙ্ঘনের দায়ে ইসরায়েলের নাম লজ্জার তালিকায় অন্তর্ভুক্ত করেন। তিনি বলেন, পূর্ব জেরুজালেমসহ গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও নিরাপত্তা বাহিনী নজিরবিহীন সংখ্যক শিশুকে হত্যা করছে এবং পঙ্গু করছে। এতে তিনি তিনি বিস্মিত।
ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ বলছে, গাজায় তীব্র অপুষ্টিতে ভুগতে থাকা ৫০ হাজারেরও বেশি শিশুর জন্য দ্রুত চিকিৎসা প্রয়োজন।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ











