ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৩:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান

গাজীপুরে আগুণে পুড়ে ছাই ১৮৩ ঘর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪২ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

গাজীপুর সিটি কর্পোরেশনের চক্রবর্তী এলাকায় অগ্নিকাণ্ডে মালামালসহ পুড়ে ছাই হয়েছে কয়েকটি শ্রমিক কলোনির ১৮৩টি ঘর। 

আজ বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাভার ইপিজেড ও গাজীপুরের কালিয়াকৈর ফায়ার স্টেশনের ৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। 

জানা যায়, ভোর ৫টার দিকে কাশিমপুর থানার চক্রবর্তী এলাকার আনোয়ারা বেগমের শ্রমিক কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তেই আশপাশের আলী হোসেন দেওয়ান, আমজাদ হোসেন, রাহেলা বেগম, লুৎফর রহমান, ফাতেমা বেগমসহ ৭ জনের মালিকানাধীন শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়ে। 

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।