গাজীপুরে আগুনে শিশুর মৃত্যু, ১৮ ঘর পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আগুনে ওই কলোনির ১৮টি কক্ষ পুড়ে ছাই হয়েছে। নিহত শিশু ইসমাইল (১) গাইবান্ধার সাঘাটা থানার চাকুলি কামারপাড়ার বাদল মিয়ার ছেলে।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলায় তেলিরচালা এলাকায় কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম জানান, তেলিরচালা এলাকার রেজাউল করিমের টিনশেড বাসায় সপরিবারে ভাড়া থাকেন বাদল মিয়া।
সকাল সাড়ে ৭টার দিকে ওই কলোনির একটি ঘর থেকে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন লাগে। এ সময় আগুন মুহূর্তের মধ্যে আশপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই ওই কলোনির ১৮টি কক্ষ পুড়ে যায়। এ সময় আগুনে পুড়ে মারা যায় শিশু ইসমাইল।
ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
-জেডসি
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে কমেছে সোনা ও রুপার দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা