ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৩:৫৪:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে জবাই করে হত্যা

গাজীপুর প্রতিনিধি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩০ এএম, ৯ মে ২০২৬ শনিবার

কাপাসিয়া থানা। ফাইল ছবি

কাপাসিয়া থানা। ফাইল ছবি

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মে) দিনগত রাতে সদর উপজেলার সদর ইউনিয়নের রাউৎকোনা গ্রামে ঘটনাটি ঘটে। আজ শনিবার (৯ মে) বিষয়টি জানাজানি হয়। 

গাজীপুরের পুলিশ সুপার শরিফউদ্দীন তথ্যটি নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে তিনজন শিশু এবং বাকি দুজন তাদের মা ও মামা। তিন শিশুর মরদেহ পড়ে ছিল মেঝেতে। মামার মরদেহ খাটের ওপর এবং মায়ের মরদেহ জানালার সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা অবস্থায় ছিল। 

গাজীপুর পুলিশ সুপার শরিফ উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে কাপাসিয়া থানা-পুলিশের কয়েকটি দল কাজ শুরু করেছে। পাঁচজনকে জবাই করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।