গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ এএম, ২২ ডিসেম্বর ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ শামসুন নাহার নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শামসুন নাহারের চাচা মো. নইমুদ্দিন ফকির। একই ঘটনায় নিহতের ছেলে মো. সানোয়ার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের চাচা মো. নইমুদ্দিন ফকির বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসক শামসুন নাহারকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাড়িতে নেয়ার প্রস্তুতি চলছে।
এর আগে, শনিবার সকালে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ভাংনাহাটি গ্রামের আবুল হোসেনের বাড়িতে আগুন ধরে যায়। এতে তার স্ত্রী শামসুন নাহার (৩৫) ও ছেলে মো. সানোয়ার হোসেন (১৬) দগ্ধ হন। পরে গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, বাসায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনে মা ও ছেলে দ্গ্ধ হলে তাদেরকে উদ্ধার করে ঢাকায় নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামসুন নাহার মারা গেছেন বলে শুনেছি।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য








