ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ৭:৫৬:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-জয়দেবপুর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) রাজিব চক্রবর্তী জানান, সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-জয়দেবপুর রেলক্রসিংয়ে কালামপুর এলাকায় ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নারীসহ দুইজন নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে এক নারী ও পুরুষ রয়েছেন।

নিহতদের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

-জেডসি