গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ১৭ মার্চ ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন, ঈদ বোনাস ও কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রীপুর-মাওনা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সোলার সিরামিক কারখানার শ্রমিকেরা। এসময় সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চলাচলকারী যাত্রী ও চালকেরা দুর্ভোগে পড়ে।
সোমবার (১৭ মার্চ) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সড়কে জুট রেখে তাতে আগুন জালিয়ে তারা বিক্ষোভ করে।
আন্দোলনরত শ্রমিকেরা জানায়, চলতি মাসের ১ তারিখে কারখানা কর্তৃপক্ষ লে-অফ ঘোষণার নোটিশ টানিয়ে কারখানা বন্ধ করে দেয়। ফেব্রুয়ারি মাসের বেতন রবিবার (১৬ মার্চ) পরিশোধের কথা ছিল। সকালে শ্রমিকেরা বকেয়া বেতন নিতে এসে কারখানা গেইটে পূর্বের টানিয়ে দেয়া নোটিশ দেখতে পায়নি। নতুন টানানো নোটিশে কারখানা কর্তৃপক্ষ উল্লেখ করে বকেয়া বেতন আগামী এপ্রিল মাসের ৫ তারিখ পরিশোধ করা হবে।
তারা আরও জানান, আমরা এককেজন শ্রমিক ৫ বছর, কেউ কেউ ৭ বছর এবং কেউ কেউ ১০ বছরেরও বেশি সময় এ কারখানায় চাকরি করছি। আমাদের অনেক শ্রমিক সার্ভিস বেনিফিটের টাকা পওনা রয়েছে। ওইসব বকেয়া পরিশোধ না করে কর্তৃপক্ষ হঠাৎ করে কারখানায় বন্ধের নোটিশ টানিয়ে দেয়। পরবর্তীতে বারবার বকেয়া পরিশোধের তারখি দিয়েও পরিাশোধ করছে না। কারখানা মালিক আমাদের সাথে বারবার টাকা পরিশোদের আশ্বাস দিয়ে টালবাহান করছে।
তারা বলেন, বেতন ও ইদ বোনাস না দিলে আমরা ছেলেমেয়ে নিয়ে ঈদ করতে পারব না। অনেক শ্রমিক ভাইয়েরা তাদের ছেলেমেয়েদের স্কুল মাদ্রাসার বেতন না দিতে পেরে তারা প্রথম সাময়িক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।
আন্দোলনরত শ্রমিকেরা জানায়, পূর্ব নির্ধারীত ঘোষণা অনুযায়ী সকালে কারখানায় এসে দেখি বেতন পরিশোধের নতুন তারিখ দিয়ে আবার আরেকটি নোটিশ টানিয়ে দিয়েছে কৃর্তপক্ষ। কারখানা মালিকের এসব টালাবাহানার কারণে আমাদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছি। আমাদের বকেয়া পাওনা পরিশোধ করে কারখানা খোলার দাবি জানান তারা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সকাল ৯টা থেকে বেলা ১১ টা পর্যন্ত দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে মালিকের সাথে কথা বলে তাদের বকেয়া পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়ে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য









