ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৪:৪৬:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে প্রথম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আজ বুধবার গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশনের তেতুইবাড়ি এলাকায় অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজের প্রথম সমাবর্তন বুধবার। এদিন সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর গাজীপুর আগমন উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাকে স্বাগত জানিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফেস্টুন লাগিয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।


-জেডসি