গান গেয়ে বিশ্ব জয়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৫৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৭ সোমবার
মাত্র ১২ বছর বয়স তার। এর মধ্যেই সে চমকে দিয়েছে সকলকে। অজানা ভাষার সম্পূর্ণ নতুন গান সে শিখে ফেলতে পারে ঘণ্টা দুয়েকে। যদি গানটা ছোট হয়, তা হলে অতক্ষণও লাগে না। আধঘণ্টায় সে শিখে ফেলতে পারে আস্ত গান! এই অসমান্য ক্ষমতাবলে কেরালার মেয়ে সুচেতা সতীশ গড়তে চলেছে বিশ্বরেকর্ড, আগামী ২৯ ডিসেম্বর।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, দুবাইয়ের ইন্ডিয়ান হাই স্কুলের ছাত্রীর লক্ষ্য ওই দিন সে ৮৫টি ভাষায় গান গাইবে! আপাতত ৮০টি ভাষায় গান সে শিখে ফেলেছে। এ ক’দিনে আরও ৫টি ভাষায় গান সে শিখে ফেলবে, তেমনই বিশ্বাস তার। গত এক বছরেই যে এতগুলি ভাষা আয়ত্ত্ব করেছে, এমন আত্মবিশ্বাস তাকে অবশ্যই মানায়।
ছোটবেলা থেকেই গান গাওয়ার শখ তার। স্কুলের সঙ্গীত প্রতিযোগিতায় ইংরেজি গান গাইত। হিন্দি, মালয়ালম ও তামিল ভাষার গানও জানত সে। এর পর একদিন বাবার জাপানি বন্ধুর কাছ থেকে একটা গান শোনে সে। গানটি এতই ভাল লেগে যায়, তড়িঘড়ি সেটা শিখে ফেলে। তার পরই তাকে নেশায় পেয়ে বসে। যত বেশি সম্ভব নতুন নতুন ভাষায় গান শেখার নেশা।
গত এক বছরে সপ্তম শ্রেণির ছাত্রী সুচেতা একে একে শিখেছে সর্বমোট ৮০টি ভাষার গান। তার মধ্যে ফরাসি, হাঙ্গারিয়ান ও জার্মান ভাষার মতো শক্ত ভাষাও রয়েছে।
এখনও পর্যন্ত গিনিস বুকের বিশ্বরেকর্ড যাঁর দখলে তিনিও ভারতীয়। অন্ধ্রপ্রদেশের কেসিরাজু শ্রীনিবাসের ৭৬টি ভাষায় গান গাওয়ার রেকর্ড ভাঙবেই সুচেতা, এ বিশ্বাসে অটল সে। আপাতত ২৯ তারিখের দিকে তাকিয়ে এই বিস্ময়-কিশোরী। যেদিন এক অনন্য কৃতিত্ব দেখিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দেবে সে।
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











