গায়ানায় স্কুল ছাত্রবাসে অগ্নিকাণ্ডে নিহত ২০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ২২ মে ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
লাতিন আমেরিকার দেশ গায়ানায় একটি স্কুল ছাত্রবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সোমবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশটির সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার রাতে মধ্যাঞ্চলীয় মাহদিয়া শহরের একটি স্কুলের ছাত্রাবাসে আগুনে ২০ জন নিহত হয়েছেন। এটা আমাদের জন্য ভয়াবহ বেদনাদায়ক। আগুনে আমরা অনেক তাজা প্রাণ হারিয়ে ফেলেছি। তবে সেখানে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলী এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দেন।
তিনি বলেন, আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য তিনি রাজধানী জর্জটাউনের দুটি হাসপাতালকে নির্দেশ দিয়েছেন। যাতে সেখানে শিশুরা সবচেয়ে ভালো চিকিৎসাসেবা পায়।
এএফপির একজন সাংবাদিকের মতে, অন্তত একটি বিমান তিনজনকে নিয়ে ইতিমধ্যে জর্জটাউনে পৌঁছেছে।
ওই অঞ্চলটি ভারি বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া কঠিন হয়ে পড়েছে। যে কারণে জর্জটাউন থেকে প্রায় ১২৪ মাইল দক্ষিণের মাহদিয়ায় বেসরকারি ও সামরিক বিমান পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল






