ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১৩:১২:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি

গার্ডিয়ানে এমপি বুবলির জালিয়াতির সংবাদ

ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০০ পিএম, ২২ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের গণমাধ্যমগুলোতে গত কয়েকদিন ধরেই আলোচিত হচ্ছে এমপি তামান্না নুসরাত বুবলির জালিয়াতির মাধ্যমে পরীক্ষায় অংশ নেয়ার সংবাদ। তবে এবার তার এ অভিনব জালিয়াতির খবর প্রকাশিত হয়েছে বৃটেনের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানে। এএফপি’র বরাত দিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, নিজে অংশ না নিয়েও একইরকম দেখতে ৮ জনকে দিয়ে পরীক্ষায় প্রক্সি দেয়ানোয় বহিষ্কার হয়েছেন একজন বাংলাদেশি নারী রাজনীতিবিদ।

তামান্না নুসরাত বুবলিকে আওয়ামী লীগের এমপি হিসেবে উল্লেখ করে সংবাদমাধ্যমটি জানায়, বেসরকারি টেলিভিশন নাগরিক টিভি’র সাংবাদিক পরীক্ষার হলের মধ্যে প্রবেশ করে সরাসরি এক নারীর সম্মুখীন হয়। তিনি এমপি বুবলির হয়ে সে সময় পরীক্ষা দিচ্ছিলেন। এরপরই ওই ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

প্রতিবেদনে বলা হয়, ওই এমপি গত বছর সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ পরীক্ষা দিচ্ছিলেন।

-জেডসি