গাড়ি চালানোর অনুমতি পেলো সৌদি নারীরা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৫৪ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
গাড়ি চালানোর ক্ষেত্রে নারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। এখন থেকে দেশটিতে নারীদের গাড়ি চালাতে আর কোনো বাধা নেই।
মঙ্গলবার সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এ সংক্রান্ত একটি ফরমান জারি করেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, মন্ত্রণালয় আগামী এক মাসের মধ্যেই এর সবধরনের প্রস্তুতি সম্পন্ন করবে এবং ২০১৮ সালের জুন মাস থেকে এই আদেশ বাস্তবায়ন হবে।
বিশ্বের মধ্যে সৌদি আরব একমাত্র দেশ যেখানে নারীদের গাড়ি চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। দেশটির অধিকার সংগঠনগুলো বছরের পর বছর নারীদের গাড়ি চালানোর পক্ষে অনুমোদন আদায়ের জন্য কাজ করেছে। এমনকি আইন অমান্য করায় কিছু নারীকে কারাগারেও যেতে হয়েছে।
এসপি আরো জানিয়েছে, নারী-পুরুষের ড্রাইভিং লাইন্সেস প্রদানসহ রাজকীয় এই ফরমান ট্রাফিক আইনের আওতায় বাস্তবায়ন হবে।
এদিকে, সৌদি সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপকে তারা মহৎ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।
নারীদের গাড়ির চালানোর নিষেধাজ্ঞা নিয়ে বিদ্রুপ মন্তব্য করায় লুজাইন আল হাটলুয়াল নামের সৌদি কর্মীকে ৭৩দিন আটক থাকতে হয়েছে। সৌদি সরকারের এমন ঘোষণার পর সেই লুজাইন ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ’ জানিয়ে টুইট করেছেন।
নারীদের গাড়ি চালানো পক্ষে ক্যাম্পেইনের অন্যতম সংগঠক মানাল আল শরীফ। তাঁকেও আইন অমান্য করে গাড়ি চালানোর দায়ে কারাগারে যেতে হয়েছিল। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, সৌদি আরব একই কাজ আর কখনোই করবে না।
সৌদি সরকারের এমন ঘোষণার পর জেদ্দায় সাহার নাসিফ নামের এক কর্মী বিবিসিকে বলেন, তিনি খুবই উদ্দীপিত। তিনি হাসছেন এবং লাফলাফি করছেন। নাসিফ বলেন, ‘আমি আমার স্বপ্নের কার কিনতে যাচ্ছি।’
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা











