গাড়ি দুর্ঘটনার ‘বিপর্যয়ের কাছাকাছি’ প্রিন্স হ্যারি-মেগান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১৮ মে ২০২৩ বৃহস্পতিবার
প্রিন্স হ্যারি-মেগান। ফাইল ছবি।
প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল নিউইয়র্কে পাপ্পারাৎজ্জিদের তাড়ায় একটি ‘বিপর্যয়কর গাড়ি দুর্ঘটনার কাছাকাছি’ পৌঁছেছিলেন। এই দম্পতির এক মুখপাত্র বুধবার এ তথ্য জানান।
তবে পুলিশ এবং এমনকি নিউইয়র্ক সিটির মেয়র, সেইসাথে একজন ট্যাক্সি ড্রাইভারের সহায়তায় এই পরিস্থিতি থেকে তারা বেরিয়ে আসেন। ট্যাক্সি ড্রাইভার এই দম্পতিকে বহন করে বিপর্যয়ের মুহূর্ত থেকে সরিয়ে নেন।
প্যারিসের গাড়ি দুর্ঘটনায় হ্যারির মা প্রিন্সেস ডায়ানা নিহত হওয়ার প্রায় ২৬ বছর পর মঙ্গলবার রাতে এই দম্পতি স্বল্প সময়ের ব্যবধানে দুর্ঘটনা থেকে রক্ষা পান। এই ঘটনার জন্য হ্যারি পাপারাৎজ্জিকে দায়ী করেছেন।
হ্যারি (৩৮) এবং মেঘান (৪১) নিউইয়র্কে মেগানের মা ডোরিয়া রাগল্যান্ডের সাথে একটি পুরষ্কার অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে এই ঘটনা ঘটে।
মুখপাত্র ই-মেইলে এএফপি’কে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, ‘পাপ্পারাৎজ্জিারা মারাত্মকভাবে গত রাতে সাসেক্সের ডিউক এবং ডাচেস এবং মিসেস রাগল্যান্ডকে বহনকারী গাড়ির পিছু নেয়ায় এই বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়।’
মুখপাত্র বলেন, ‘দুই ঘন্টারও বেশি সময় ধরে পাপ্পারাৎজ্জিদের পশ্চাৎধাবনে রাস্তায় তাদের গাড়ির কাছকাছি অন্যান্য চালক, পথচারী এবং দুইজন এনওয়াইপিডি (নিউইয়র্ক পুলিশ) অফিসারের গাড়ির সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়।’
এই দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, মেগান এবং হ্যারিকে অর্ধডজন কালো গাড়ি তাড়া করেছে। ‘অজ্ঞাত ব্যক্তিরা বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল এবং এতে তাদের বহর এবং তাদের আশেপাশের সবাইকে বিপদে ফেলেছিল।’
‘এই ধাওয়া মারাত্মক হতে পারত’ উল্লেখ করে সূত্র দাবি করেছে, এরমধ্যে সম্ভাব্য ট্রাফিক আইন লঙ্ঘন - যার মধ্যে ফুটপাতে গাড়ি চালানো, লাল বাতি জ্বালানো এবং একমুখী রাস্তায় উল্টো পথে গাড়ি চালানো হয়।
নিউইয়র্ক পুলিশ বিভাগের এক মুখপাত্র বলেছেন, ‘অনেক ফটোগ্রাফার ছিল যারা তাদের পরিবহনকে চ্যালেঞ্জিং করে তুলেছিল।’
এনওয়াইপিডির মুখপাত্র জুলিয়ান ফিলিপস এএফপি’কে বলেছেন, ‘সাসেক্সের ডিউক এবং ডাচেস তাদের গন্তব্যে পৌঁছেছেন এবং কোনও সংঘর্ষ, আহত বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।’
মিডিয়ার সাথে হ্যারির দীর্ঘদিন ধরে একটি কঠিন সম্পর্ক ছিল। ১৯৯৭ সালে প্যারিসের একটি টানেলে গাড়ি দুর্ঘটনায় তার মায়ের মৃত্যুর জন্য পাপ্পারাৎজ্জিদের ডায়ানার গাড়ি অনুসরণকে দায়ী করেন।
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি











