গিনেজ বুকে স্থান পেল ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২২ পিএম, ১৭ মার্চ ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
দেশজুড়ে আলোচিত ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ চিত্রকর্মটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। বগুড়ায় ধানের গাছ দিয়ে ১০০ বিঘা জুড়ে তৈরি করা এই চিত্রকর্মটি বিশ্বের সবচেয়ে বড় ‘ক্রপ ফিল্ড মোজাইক’ হিসেবে গিনেস বুকে জায়গা করে নিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের আগের দিনে এমন খবর জানাল গিনেজ বুক কর্তৃপক্ষ।
শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বাস্তবায়ন কমিটি আহ্বায়ক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেন। তিনি জানান, বিকাল পৌনে চারটায় গিনেস বুক কর্তৃপক্ষ অফিসিয়ালি মেইল করে এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত মঙ্গলবার বগুড়ায় ধানের গাছ দিয়ে ১০০ বিঘা জুড়ে তৈরি ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ চিত্রকর্মটি দেখে যান গিনেজ বুকের স্থানীয় দুই প্রতিনিধি।
বেশ কিছুদিন ধরে দেশজুড়ে আলোচনায় ছিল সুবজ ও ঘন বেগুনি ধানগাছের চারায় জেগে উঠা বঙ্গবন্ধুর প্রতিকৃতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ধানগাছ দিয়ে ১২০ বিঘা জমিতে পাখির চোখে রংতুলিতে আঁকা হয়েছে এটি। মাত্র ৩০ দিনেই ফুটে উঠেছে বঙ্গবন্ধুর মুখচ্ছবি। ধানগাছ দিয়ে বিশাল ক্যানভাসে আঁকা হয়েছে এই শস্যচিত্র।
ব্যতিক্রমী এই উদ্যোগের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বগুড়ার প্রত্যন্ত গ্রাম বালেন্দা। এই গ্রামের মানুষের উৎসাহে মাটির ক্যানভাসে ধানের চারা দিয়ে গড়ে তোলা হয়েছে, আঁকা হয়েছে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’।
জানা গেছে, ২০১৯ সালে চীনের ফসলের মাঠে তৈরি একটি চিত্রকর্মের আয়তন ছিল আট লাখ ৫৫ হাজার ৭৮৬ বর্গফুট। আর ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ চিত্রকর্মটির আয়তন ১০০ বিঘা অথবা ১২ লাখ ৯২ হাজার বর্গফুট।
-জেডসি
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











