গুরুতর অসুস্থ অভিনেত্রী আনোয়ারা, চিনছেন না কাউকে
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৩ এএম, ২৩ মার্চ ২০২২ বুধবার
ফাইল ছবি
কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা গুরুতর অসুস্থ। মস্তিষ্কে রক্তক্ষরণের পর চোখে ঝাপসা দেখছেন তিনি। মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় আনোয়ারার মেয়ে অভিনয়শিল্পী রুমানা ইসলাম মুক্তি গণমাধ্যমকে এ কথা জানান।
এই অভিনয়শিল্পী নিজের মেয়ে মুক্তিকেও চিনতে পারছিলেন না। কয়েক দিন পর মেয়েকে একটু একটু চিনতে পারলেও পরিবারের বাইরের কাউকে এখনো ঠিকমতো চিনতে পারছেন না চলচ্চিত্র ও টেলিভিশনের জ্যেষ্ঠ অভিনয়শিল্পী আনোয়ারা বেগম। গত ১১ মার্চ রাতে হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ঢাকার রামপুরার বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় এই অভিনয়শিল্পীকে। টানা ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২ দিন আগে তাকে বাসায় আনা হয়।
মেয়ে মুক্তি বলেন, ‘আম্মা এখন আমার বাসায় আছেন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে চোখে ঝাপসা দেখছেন। প্রথমদিকে কিছুই দেখতে পাচ্ছিলেন না। তবে, আস্তে আস্তে দেখতে পাচ্ছেন। আশা করি খুব শিগগির এই সমস্যার সমাধান হবে।’
মুক্তি বলেন, ‘কয়েকদিন আগে আম্মার ব্রেন স্ট্রোক হয়। তখন থেকেই এ সমস্যা দেখা দেয়। আমাকেও চিনতে পারতেন না। তবে আল্লাহর রহমতে এখন একটু ভালো। এখন বাসায়ই চিকিৎসা চলছে। ডাক্তার বলেছেন, ধীরে ধীরে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তির সমস্যা ঠিক হয়ে যাবে।’
গত ১১ মার্চ রাতে হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ঢাকার রামপুরার বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করা হয় আনোয়ারাকে। ১০ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি।
এদিকে চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আনোয়ারাকে আজীবন সম্মাননা দিচ্ছে রাষ্ট্র। আজ বুধবার (২৩ মার্চ) ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হল অব ফেম মিলনায়তনে বসছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’–এর আসর। সেখান থেকে এই পুরস্কার নেওয়ার কথা ছিল তার। তবে শারীরিক অসুস্থতার কারণে সশরীরে পুরস্কারটি নিতে পারছেন না তিনি, জানান তার মেয়ে মুক্তি।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী











