ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ২০:৪২:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

গুলশানে পুলিশ কনকর্ড প্লাজার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট: ১১:৩০ এএম, ১১ জুন ২০১৫ বৃহস্পতিবার

2015-06-11_8_942122স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশ বাহিনী দিন-রাত জনগণের সেবায় নিয়োজিত। এজন্য তাঁর সরকার এ বাহিনীর কল্যাণে যত্নশীল। প্রধানমন্ত্রী আজ রাজধানীর গুলশানে পুলিশ প্লাজা কনকর্ড উদ্বোধনকালে এ কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন যে, পুলিশ বাহিনী জনগণের আস্থা সমুন্নত রাখবে। শেখ হাসিনা আরো আশা প্রকাশ করেন যে, পুলিশ বাহিনীর সদস্যদের কল্যাণে এই প্লাজা সহায়তা করবে। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ২০০০ সালে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট গঠন করে। শুরু থেকে এই প্রতিষ্ঠান পুলিশ বাহিনীর সদস্য ও তাদের পরিবারের কল্যাণে সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে দায়িত্ব পালন করছে। এই ট্রাস্ট পুলিশ সদস্যদের মাঝে একতা, বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব সুদৃঢ় করার পাশাপাশি পেশাগত উন্নয়নেও কাজ করে যাচ্ছে। এতে পুলিশ মহাপরিদর্শক এ কে এম সহিদুল হক বক্তৃতা করেন। অনুষ্ঠানে মন্ত্রীবর্গ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১১.০৬.২০১৫