গুলশানে স্বামীর অফিসে স্ত্রীর রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫২ এএম, ৩১ ডিসেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
রাজধানীর গুলশানে স্বামীর কর্মস্থলে স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম মাহিমা খানম মুলান (২২)। এ ঘটনায় স্বামী জোবায়ের হোসেন দাবি করেছেন, মাহিমা কাঁচের বোতল ভেঙে নিজের পেটে ঢুকিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত দশটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মাহিমার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃতের স্বামী জোবায়ের হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি গুলশান থানাকে জানানো হয়েছে। থানা থেকে টিম এসে ব্যবস্থা নিচ্ছে।
বাচ্চু মিয়া বলেন, মেয়েটি বোতল ভেঙে নিজের পেটে ঢুকিয়ে আত্মহত্যা করেছে বলে তার স্বামী বলেছেন। বিষয়টি এখনও নিশ্চিত নই। এ বিষয়ে তদন্তসাপেক্ষে বলা যাবে।
পুলিশ ও স্বজন সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কে সূত্র ধরে গত মে মাসে বিয়ে করেন জোবায়ের ও মাহিমা। বর্তমানে তারা উত্তর বাড্ডার পূর্বাঞ্চল নাবিল হাউজিংয়ে একটি ফ্লাটে ভাড়া থাকতেন। সেখানে তাদের সঙ্গে মাহিমার ছোটবোনও থাকতেন।
জোবায়ের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সে চতূর্থ বর্ষে পড়াশোনা করেন। পড়ালেখার পাশাপাশি তিনি গুলশান ১১০ নম্বর রোডের ড্রোব প্রডাকশন মিডিয়া হাউজে চাকরি করেন।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির










