গুলশান-বনানীর ঈদের বাজারে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:৪০ পিএম, ২৭ মে ২০১৮ রবিবার
দেখতে দেখতে নয়টি রোজা শেষ হয়ে গেল। আজ শনিবার দশম রোজা। তবে রাজধানীর অভিজাত পাড়া নামে খ্যাত গুলশান ও বনানীর শপিং মলগুলো অনেকটাই ফাঁকা।
সরেজমিনে গুলশান-বনানী ঘুরে দেখা গেল বিক্রেতারা অলস সময় পার করছেন। গুলশান ১ নম্বর মার্কেটে ক্রেতার হালকা ভীড় চোখে পড়ল। তবে তারা ঈদের কেনাকাটার চেয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনছেন বেশি।
গুলশান গুদারাঘাট থেকে এসেছেন মাহবুবা আক্তারী। সকাল থেকে বিভিন্ন দোকান ঘুরে দেখছেন। সাথে তার ছোট্র মেয়ে আরশী। মেয়ের বায়না মিটাতেই মার্কেটে এসেছেন বললেন মাহবুবা। তিনি বলেন, এখনই ঠিক করিনি কোনটা কিনবো। যা ভাল লাগে তাই কিনবো। তবে অন্যান্য মার্কেটগুলোও ঘুড়ে দেখব।
গুলশান অ্যাভিনিউর পিংক সিটি শপিং কমপ্লেক্স। বরাবরই এ মার্কেটটি অভিজাতপাড়ার আদর্শ হিসেবে বিবেচিত হয়। অথচ অল্প কয়েকজন লোক ছাড়া পুরো মার্কেট যেন অনেকটাই ফাঁকা, ফাঁকা। বেশির ভাগ দোকানে এক-দুজন ক্রেতা। কোনটি অাবার একদম খালি।
শাড়ির পাড় সেলাই করছিলেন তাঁতীঘর এর বিক্রেতা শামসুন্নাহার হক। ঈদের বিক্রি নিয়ে জিজ্ঞেস করতেই তিনি বলেন, দেখতেই পাচ্ছেন, কাস্টমার নাই। আজকে দশম রোজা, কিন্তু কোনো বেচাকেনা করতে পারছি না।
এই কমপ্লেক্সের স্টাইল ওয়ার্ল্ড এর ম্যানেজার মানিক বলেন, গুলশানের বাসিন্দাদের অনেকে ভারত থেকেই কেনাকাটা করছেন। গত বছর থেকেই ঈদের বাজারের ভিড় কমতে শুরু করেছে। কিন্তু এবার অবস্থা বেশি খারাপ।
মি নামের একটি দোকানের মালিক সুলাইমান হোসেন বলেন, শবে বরাতের পর থেকেই আমাদের ঈদ বাজার শুরু হয়। কিন্তু এবার কিছুই বিক্রি হয় নাই। আজকে সকাল থেকে একটা ড্রেসও বিক্রি করতে পারলাম না।
কিছু দোকানে ক্রেতাদের কিছুটা আনাগোনা ছিল। কেউ কেউ আবার যানজটকেও দায়ী করছেন। কষ্ট করে মানুষ এখন না এসে ঘরে বসেই কেনাকাটা করছে। পিংক সিটির পাশেই শেহজাদ প্যালেসের বিক্রেতারাও একই কথা বললেন, ক্রেতা নেই।
এদিকে পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলে ক্রেতাদের আনাগোনা কিছুটা আছে। নিকেতন থেকে দুই ছেলেকে নিয়ে এসেছেন ছুরাইয়া খানম। তিনি বলেন, বাসার কাছে বলে এখানে চলে এলাম। জ্যাম ঠেলে দূরে যাওয়া অনেক কষ্টের। কিছুটা নিরিবিলি বলেও ভালো লাগছে।
তানজী খান একটু ঘুরে দেখতে এসেছেন। অনলাইন থেকে কিছু পোশাক কিনেছেন। দেখতে এসেছেন মার্কেটে কী কী পোশাক উঠেছে। তবে আড়ংয়ের চিত্র একেবারেই ভিন্ন। গুলশান ও বনানীর দুটি আউটলেটেই ক্রেতা সমাগম দেখা গেল।
গুলশান আউটলেটের বিক্রয়কর্মী তামিম বলেন, রোজার শুরু থেকেই তাঁদের ভিড় লেগে আছে। বনানীতেও ক্রেতা সমাগম কম। বনানীতে অঞ্জনস এর দেখা যায় দুজন ক্রেতা ঘুরে বের হয়ে গেলেন। বিক্রেতা মাহফুজা আক্তার বলেন, এ অবস্থাই চলছে। নয় দিন হয়ে গেলেও এখনো ঈদ বাজার জমেনি।
তবে প্রাইড এ গিয়ে ঈদের কিছুটা রেশ পাওয়া গেল। প্রাইডের একজন বিক্রেতা বলেন, এ এলাকায় এবার কেনাকাটা কম। ছুটির দিনে একটু ভিড় বাড়ে। তবে আবহাওয়ার কারণেও মানুষ কম আসছে বলে জানালেন। আজ সন্ধ্যার পর থেকে এসব মার্কেটে লোক সমাগম হবে বলে আশায় রয়েছেন বিক্রেতারা।
- বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মা মারা গেছেন
- পুরস্কার নেওয়ার সিদ্ধান্ত মোহন রায়হানের, দিলেন ব্যাখ্যা
- আপনার আদর্শ বাগান কেমন হবে জেনে নিন
- বসুন্ধরা সিটিতে জমে উঠেছে ঈদের কেনাকাটা
- সেহেরিতে ডাকতে আসা: ঐতিহ্য, ইতিহাস ও পরিবর্তনের গল্প
- ৬ দেশে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু
- আগামী ১৩ জুন টেইলর সুইফটের বিয়ের তারিখ চূড়ান্ত
- ঢাকা-সিলেট রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়, যাত্রীদের দুর্ভোগ চরমে
- খামেনিকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে: রেজা পাহলভি
- অগ্নিঝরা মার্চ শুরু আজ, স্বাধীনতার শপথ
- ইরানে বালিকা বিদ্যালয়ে হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১১৮
- খামেনি হত্যা: প্রতিশোধের অঙ্গীকার ইসলামিক রেভল্যুশনারি গার্ডের
- জলবায়ু পরিবর্তনে জেরে দেবে যাচ্ছে রাজধানী ঢাকা: গবেষণা
- মৃত্যুর সময় কী করছিলেন ইরানের সুপ্রিম লিডার খামেনি?
- খামেনি নিহত: ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- শনিবার ভিড় বাড়ছে রাজধানীর শপিংমলগুলোতে
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- গভীররাতে দাদিকে খুন, নাতনিকে তুলে নিয়ে হত্যা
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- কুমিল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় দুই বোন নিহত
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- দূষিত বাতাসে লাহোর প্রথম, দিল্লি দ্বিতীয় ও ঢাকা তৃতীয়
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী
- ‘সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল’
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ





