গুলিবিদ্ধ ইমরান খান, কী বলছেন দুই প্রাক্তন স্ত্রী?
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ৪ নভেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
অল্পের জন্য রক্ষা পেয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। গ্রেপ্তারকৃত আততায়ী স্পষ্ট জানিয়েছে তাকে হত্যাই ছিলো হামলার উদ্দেশ্য। তবে, শেষ পর্যন্ত গুলি ইমরানের পায়ে লেগেছে। লাহোরের শওকত খানম হাসপাতালে ভর্তি আছেন তিনি, অবস্থা এখন স্থিতিশীল। ইমরান খানের ওপর এই প্রাণঘাতী হামলার খবর পেয়ে তার দুই প্রাক্তন স্ত্রীই মন্তব্য করেছেন?
ইমরান খানের প্রাক্তন স্ত্রী তথা ব্রিটিশ প্রযোজক জেমিমা গোল্ডস্মিথ, এই হামলার পরও তার প্রাক্তন স্বামী নিরাপদে থাকার খবর পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। তিনি আরও জানিয়েছেন, ইবতসাম নামে যে যুবকের জন্য ইমরানের হামলাকারী লক্ষ্যভ্রষ্ট হয়েছে এবং ধরা পড়েছে, তার প্রতি ইমরানের ছেলেরা কৃতজ্ঞ।
টুইট করে জেমিমা বলেছেন, খবরটা ছিল ভয়ঙ্কর, ঈশ্বরকে ধন্যবাদ। ওর ছেলেদের তরফ থেকে ধন্যবাদ জানাই ভিড়ের মধ্যে থাকা সেই বীর ব্যক্তিকে, যিনি বন্দুকধারীর মোকাবিলা করেছেন। আরেকটি টুইটে ইবতসামের একটি ছবি পোস্ট করে তিনি তাকে ‘নায়ক’ বলে অভিহিত করেছেন। ব্রিটিশ চলচ্চিত্র এবং তথ্যচিত্র প্রযোজক জেমিমা গোল্ডস্মিথ ছিলেন ইমরান খানের প্রথম স্ত্রী। ১৯৯৫ সালে তাদের বিয়ে হয়েছিল। তবে, ২০০৪ সালে বিচ্ছেদ হয়ে যায়। তাদের দুই ছেলে রয়েছে, সুলেইমান ইসা এবং কাসিম।
এরপর ২০১৫ সালের জানুয়ারিতে ইমরান খান বিয়ে করেছিলেন ব্রিটিশ-পাক সাংবাদিক রেহাম খানকে। সেই বিয়ে টিকেছিল মাত্র ১০ মাস। ওই বছরের ৩০ অক্টোবর তাদের বিচ্ছেদ হয়েছিল। তারপর থেকে ইমরানের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন রেহাম খান। তবে, ইমরান খানের ওপর প্রাণঘাতী হামলার পর, তিনিও সহানুভূতিশীল বার্তাই দিয়েছেন।
টুইটে এই হামলার নিন্দা জানিয়ে রেহাম খান বলেছেন, পিটিআই সভাপতি ইমরান খান এবং দলের অন্যান্য সদস্যদের ওপর গুলি চালানো মর্মান্তিক এবং নিন্দনীয়। প্রাদেশিক ও ফেডারেল সরকারকে, পুলিশকে এবং আমাদের নিরাপত্তা সংস্থাগুলিকে, অবশ্যই সমস্ত প্রকাশ্য অনুষ্ঠানে আমাদের রাজনীতিবিদদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার পাকিস্তানে ইমরান খানের লংমার্চে ঢুকে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ইমরান খানসহ অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছেন বলে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতারা জানিয়েছেন। পাঞ্জাবের ওয়াজিরাবাদে লংমার্চে ইমরান খানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। পিটিআই নেতা ও সাবেক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পায়ে গুলি লেগেছে।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট








