ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ২১:২৭:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

গুলিবিদ্ধ শিশুটির জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠিত

আপডেট: ০৯:২৮ এএম, ১ আগস্ট ২০১৫ শনিবার

shimulBG_378148142 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : মার্তৃগর্ভে গুলিবিদ্ধ শিশুটির জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১০ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠিত হয়েছে। শনিবার (০১ আগস্ট) ঢামেকের শিশু বিভাগের (এনআইসিইউ) প্রধান প্রফেসর আবিদ হোসেন মোল্লাকে প্রধান করে ১০ সদস্যের এই মেডিকেল বোর্ড গঠন করা হয়। ঢামেকের শিশু সার্জারি বিভাগের প্রধান আশরাফুল হক কাজল উইমেননিউজকে জানান, এর আগে আট সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড ছিল। আজ সকালে এটিকে ১০ সদস্য বিশিষ্ট করা হয়েছে। শিশুটির ব্যাপারে তিনি বলেন, ওর মায়ের বুকের দুধ সংগ্রহ করে ওকে খাওয়ানো হচ্ছে। শুক্রবার রাতে তিনঘণ্টা পরপর দুই মিলি. করে ও আজ সকালে পাঁচ মিলি. পরিমাণ সংগ্রহ করা বুকের দুধ খাওয়ানো হয়েছে শিশুটিকে। আশরাফুল হক কাজল আরও বলেন, চক্ষু চিকিৎসকেরাও দেখছেন শিশুটিকে। এক সপ্তাহের মধ্যেই শিশুটির চোখের রিপোর্ট পাওয়া যাবে। শিশুটির মা গাইনি, মেডিসিন, কার্ডিওলজি ও সার্জারি বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। রোববার গুলিবিদ্ধ শিশু ও তার মায়ের জন্য একটি যৌথ মেডিকেল বোর্ড গঠন করা হতে পারে বলেও জানান তিনি। এ আগে ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় যুবলীগের সমর্থক দুগ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলার সময় যুবলীগ কর্মী কামরুল ভূঁইয়ার বড় ভাইয়ের গর্ভবতী স্ত্রী নাজমা খাতুন ও চাচা মমিন ভূঁইয়া গুলিবিদ্ধ হন। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে ওইদিন রাতেই অস্ত্রপচারের মাধ্যমে মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশুটির জন্ম হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শিশু ও তার মাকে ঢাকায় আনা হয়। ০১.০৮.২০১৫

এই বিভাগের জনপ্রিয়