গুয়েতেমালায় অগ্ন্যুৎপাতে শিশুসহ নিহত ২৫
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:২৮ পিএম, ৪ জুন ২০১৮ সোমবার
মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় ফুয়েগো আগ্নেয়গিরির অগ্নুৎপাতে তিন শিশুসহ ২৫ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৩০০ ব্যক্তি। ওই আগ্নেয়গিরিটি রাজধানী গুয়েতেমালা সিটি থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
গুয়েতেমালার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (কনরেড) বলছে, লাভার একটি স্রোত এল রোদেও গ্রামে আঘাত হানলে সেখানকার ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় এবং ভেতরে থাকা মানুষজন পুড়ে যায়। আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইয়ের কারণে গুয়েতেমালা সিটির লা অরোরা বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। গুয়েতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস বলেছেন, একটি জাতীয় জরুরি কল সেন্টার চালু করা হয়েছে।
কনরেডের প্রধান সেরজিও কাবানাস একটি স্থানীয় রেডিও স্টেশনকে বলেছেন, লাভার একটি স্রোত এল রোদেও গ্রামের দিকে গতিপথ পরিবর্তন করে। এ ঘটনায় এল রোদেও গ্রাম ও এর আশপাশের এলাকা লাভার স্রোতে ডুবে যায়। এসময় গ্রামে থাকা অনেকে আহত হয়েছেন, পুড়ে গেছেন এবং নিহত হয়েছেন।
ছাইয়ে ঢেকে যাওয়া একজন নারী বলেন, শস্যক্ষেতের ওপর দিয়ে লাভা আসতে দেখেছি এবং আমার মনে হয় আরও অনেকে নিহত হয়েছেন।কনসুয়েলো হার্নান্দেজ নামের ওই নারী বলেন, সবাই পালাতে পারেনি, আমার ধারণা তারা লাভার নিচে চাপা পড়েছে। গুয়েতেমালার সরকার বলছে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় এ পর্যন্ত ক্ষতিগ্রস্থ লোকের সংখ্যা প্রায় দশ লাখ। কর্মকর্তারা নাগরিকদের ছাই থেকে বাচার জন্য মাস্ক পড়ার পরামর্শ দিয়েছেন। বাতাসের দিক পরিবর্তনের কারণে আগ্নেয়গিরি থেকে নির্গত ছাই রাজধানীর কোন কোন জায়গায় এসে পড়ছে।
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











