গৃহবধূকে গণধর্ষণের দায়ে ছয়জনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৩ পিএম, ১৪ মে ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের শাহজাদপুরে গৃহবধূকে গণধর্ষণের দায়ে ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলার একটি আদালত। এছাড়া তাদের এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার দরগার চর গ্রামের তোতা, আলহাজ্ব, আলমগীর, বুলবুল, জুয়েল রানা ও রতন।
সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল হামিদ লাভলু এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার ওই গৃহবধূ বাবা-মার সঙ্গে মাসুম বিল্লাহ নামে একজনের বাড়িতে ওরশ শুনতে যান। ওরশ শেষে ফেরার সময় ভুল করে ঘরের চাবি বাবার কাছে রেখে এসেছিলেন তিনি। পরে স্বামীকে নিয়ে বাবার বাড়িতে চাবি আনতে যাওয়ার সময় দ-িতরা দুজনকে আটক করে। একপর্যায়ে স্বামীকে মারপিট করে তাড়িয়ে দিয়ে তার স্ত্রীকে জোরপূর্বক গণধর্ষণ করে। পরে গ্রামের লোকজন এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে এবং ধর্ষক তোতা ও আলহাজ্বকে আটক করে।
এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করেন। পরবর্তীতে গ্রামবাসীর সহায়তায় বাকি আসামিদেরও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। শুনানি শেষে বিচারক মঙ্গলবার এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের স্পেশাল পিপি আব্দুল হামিদ লাভলু ও একই আদালতের এপিপি আনোয়ার পারভেজ লিমন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন গোলাম হায়দার।
-জেডসি
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম






