গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ২৮ মার্চ ২০২৬ শনিবার
রুমি বেগম। ফাইল ছবি
মাদারীপুরের রাজৈর উপজেলায় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী রুমি বেগমের (২৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৮ মার্চ) উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গাঙ্গকান্দি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয় বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহত রুমি বেগম ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা হালিম মোল্লার বড় ছেলে ও মালয়েশিয়া প্রবাসী শিপন মোল্লার স্ত্রী। ২০১২ সালে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ১২ ও ৪ বছর বয়সী দুটি মেয়ে ও ৩ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে রুমির পারিবারিক কলহ লেগেই থাকতো। নিহতের স্বজনদের অভিযোগ, এই কলহের জেরেই তাকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
নিহতের বড় বোন সুমি আক্তার জানান, গতকাল রাত ১০টার দিকেও বোনের সঙ্গে তার কথা হয়েছে। রুমির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে দাবি করে তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুবউদ্দিন আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহতের পরিবার একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। সেই অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন











