গেইলে চরম মত্ত প্রীতি জিন্তা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:১৬ পিএম, ২৩ এপ্রিল ২০১৮ সোমবার
প্রীতি জিন্তা খুবই খুশি। তার দল কিংস ইলাভেন পাঞ্জাব এবারের আইপিএল’এ বেশ ভালো করছে। প্রতিটি খেলোয়াড় মাঠে অবদান রাখছে। আর ক্রিস গেইল আছেন চরম ফরমে। সুতরাং প্রীতি তো কাপ জয়েরে স্বপ্ন দেখতেই পারেন।
শনিবার (২১ এপ্রিল) ইডেনে কেকেআরকে হারানোর পরে প্রীতি জানিয়ে দেন, তার দল কিংস ইলেভেন পঞ্জাব চ্যাম্পিয়ন হলে তিনি বিশেষ কিছু করে দেখাবেন।
এবার আইপিএল নিলামে প্রথমে ক্রিস গেইলকে নেওয়াই হয়নি কোন দলে। দ্বিতীয় দিনে তাকে নেয় পাঞ্জাব। দলে নিয়েও প্রথম দুই ম্যাচের একাদশে জায়গা পাননি ক্যারিবীয়ন তারকা। তৃতীয় দিনে ভাগ্যের পরিবর্তন হয় ‘বুড়ো’র অপবাদ দিয়ে দলের রাখা ক্রিস্টফার হেনরি গেইলের। ‘ইউনিভার্স বস’ ফিরে যা করলেন তা ইতিহাস।
তবে গেইল দুর্দান্ত ব্যাটিং করলেও দলের মালকিনের কাছ থেকে প্রশংসা পান রাহুলও। তরুণ কে এল রাহুল বেশ খেলছেন এ বছর।
প্রীতি তাকে বলেন, শুধু গেইলের ওপর চাপ দিলে হবে না। তোমাদের সবাইকে একসঙ্গে ভালো পারফরম্যান্স করতে হবে। তা না হলে আমরা আইপিএল চ্যাম্পিয়ন হব কী করে?
তিনি আরো বলেন, এবারে আমাদের দলটা অনেক ভাল। অশ্বিনের মতো একজন অধিনায়ক পেয়েছি। দলে ভাল ব্যাটসম্যান, বোলার সব আছে। তা হলে আমাদের চ্যাম্পিয়ন না হওয়ার কোনও কারণ দেখছি না।
রাহুলও তাকে কথা দেন, ‘‘আমরা অবশ্যই চেষ্টা করব নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার। তবে এখনও আমাদের অনেকটা রাস্তা পেরোতে হবে। অনেকগুলো ম্যাচ জিততে হবে।
তিনি বলেন, আমি তাই গেইলকে ক্রিজে দাঁড়িয়েই বলছিলাম, বেশি ঝুঁকি নিয়ে বড় শট খেলো না। হঠাৎ পিঠে বা কোমরে ব্যথা শুরু হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। আরও অনেকগুলো ম্যাচ খেলতে হবে তোমাকে। সেই শুনে গেল বলে, ‘চিন্তা কোরো না বন্ধু। আমি একেবারে ফিট আছি। থাকবও।’ যা শুনে আমি কিছুটা স্বস্তি পাই।
গেইলের এই মানসিকতার কথা শুনে খুশি প্রীতিও।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











